নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপালে ভয়াবহ বন্যা ও হড়পা বানের পর থেকে নিখোঁজ উত্তর ২৪ পরগনার বসিরহাটের এক অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি। সাত দিন আগে বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরার কোনও খবর নেই স্বপন মণ্ডল ও তাঁর স্ত্রী মৌ মণ্ডলের। মোবাইল ফোনও বন্ধ। ফলে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে মণ্ডল পরিবার। বসিরহাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের খান বাহাদুর রোডের বাসিন্দা স্বপন ও মৌ দু’জনেই দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। অবসর নেওয়ার পর তাঁরা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে তাঁরা নেপালের উদ্দেশে রওনা দেন। সেখান থেকে তাঁদের কৈলাস-মানস সরোবর যাওয়ার কথা ছিল।

কিন্তু নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের খবর আসার পর থেকেই পরিবারের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বারবার ফোন করা হলেও কোনও সাড়া মেলেনি। দু’জনের মোবাইল ফোনই বন্ধ থাকায় দুশ্চিন্তা আরও বেড়েছে। পরিবারের সদস্যদের আশঙ্কা, যে দুর্গম পাহাড়ি এলাকায় তাঁরা গিয়েছিলেন, সেখানে বন্যা ও হড়পা বানের জেরে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে থাকতে পারে। সেই কারণেই হয়তো তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে যত সময় যাচ্ছে, ততই উদ্বেগ বাড়ছে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে।

আরও পড়ুন: ‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্বপন ও মৌয়ের দ্রুত সন্ধান পাওয়ার আশায় অপেক্ষা করছে গোটা পরিবার। তাঁদের প্রিয়জনদের একটাই আবেদন, নেপালের উদ্ধারকারী দল ও প্রশাসনের তৎপরতায় যেন দ্রুত তাঁদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এবং তাঁরা নিরাপদে বাড়ি ফিরে আসেন। নেপালের ভয়াবহ বন্যা ও হড়পা বানের ঘটনায় ইতিমধ্যেই বহু মানুষ মারা গিয়েছেন এবং কয়েকশো মানুষ নিখোঁজ। নিখোঁজদের মধ্যে ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীও রয়েছেন। বিশেষ করে কৈলাস-মানস সরোবর যাত্রাপথে থাকা বহু ভারতীয়র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভারতীয় নাগরিকদের সন্ধানে নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধার ও অনুসন্ধান চালানো হচ্ছে।

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম