এই মুহূর্তে

নেতাজি ভবনে আত্মহত্যার জন্য লাইনে ঝাঁপ, মেট্রো চলাচলে বিঘ্ন

নিজস্ব প্রতিনিধি: নেতাজি ভবন মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা। শুক্রবার বিকেলে এই ঘটনায় অফিস ফেরত যাত্রীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়। কলকাতা মেট্রোর ব্লু লাইনে ব্যাহত পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের মধ্যে শুক্রবার বিকেলে পরিষেবা মেট্রোর ব্যাহত হয়। খবর পেয়ে নেতাজি ভবন(Netaji Bhavan) মেট্রো স্টেশনে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ ও দমকল বিভাগ। এই আত্মহত্যার চেষ্টা

ঘটনায় ব্লু লাইনে আপ ডাউন দু লাইনেই পরিষেবা ব্যাহত। সাময়িকভাবে মেট্রো চলাচল বন্ধ রয়েছে ময়দান ও টালিগঞ্জের মধ্যে। অন্যদিকে রবিবারও গ্রিনলাইনে শহরে মেট্রো পরিষেবা ছুটির দিনে ব্যাহত হয়েছিল।কলকাতা মেট্রোর গ্রিন লাইনে ব্যহত হয় পরিষেবা। রবিবার ছুটির দিন সাতসকালে মেট্রোর গ্রিন লাইনে চলেনি মেট্রো। মেট্রো স্টেশনে এসে নাজেহাল হন যাত্রীরা। কোনও রকম ঘোষণাো করেনি মেট্রো কর্তৃপক্ষ, এমন অভিযোগ জানিয়েছেন তাঁরা।

জানা গিয়েছে, রবিবার ছুটির দিন হওয়ায় অনেকেই হাওড়া ময়দান থেকে মেট্রো ধরবেন বলে লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু মেট্রো গেট বন্ধ ছিল। বেশ কিছুক্ষণ পরে জানা যায় নির্ধারিত সময় মেট্রো চলেনি। শনিবার রাতভোর সিগন্যালিং এবং টেকনিক্যাল কিছু সমস্যার জন্য মেট্রো(Metro) চলেনি। কিন্তু এই সমস্যার কথা ঘোষণা করা হয়নি। ফলে সমস্যায় পড়তে হয় মেট্রো যাত্রীদের।নেতাজি ভবনের মেট্রো লাইনে যে যাত্রী ঝাঁপ দিয়েছেন তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলার প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন মমতা

সহমর্মিতা জানাতে পদত্যাগী রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে দেখা করছেন মমতা

অভিষেকের আবেদনে সাড়া দিয়ে পাঁচ দিনের মাথায় ধর্না তুললেন মমতা

রান্নার গ্যাসের সংকট, বন্ধ কচুরি – নানপুরি – সিঙাড়ার দোকান

‘জন গণ মন জাতীয় গান’, জ্ঞানেশের ‘জ্ঞান’ নিয়ে কটাক্ষ তৃণমূলের

মমতার চেষ্টায় মাথার উপর ছাদ পেলেন শতাধিক গৃহহীন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ