ফের শপথের ডাক, শুক্রে কলকাতায় আসছেন ধূপগুড়ির বিধায়ক

অবশেষে শপথ জট কাটার ইঙ্গিত মিলল। আগামী ৩০ তারিখ রাজভবনেই শপথ হবে ধূপগুড়ির নবনির্বাচিত তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও রাজভবনে(Raj Bhawan Kolkata) শপথের সমারোহ(Oath Taking Ceremony) হতে চলেছে। কেননা আগামী ৩০ সেপ্টেম্বর, শনিবার শপথগ্রহণ করানো হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক(Dhupguri TMC MLA) দল নির্মলচন্দ্র রায়ের(Nirmal Chandra Roy)। কেননা সেতা জানিয়েই রাজভবন থেকে চিঠি পাঠানো হয়েছে নির্মলবাবুকে। বৃহস্পতিবার নির্মলচন্দ্র রায়ের কাছে রাজভবনের তরফে শপথগ্রহণের জন্য চিঠি পাঠানো হয়। রাজভবনে এসেই তাঁকে শপথ নিতে বলা হয়েছে। এদিনে সকালে ধূপগুড়িতে চিঠি পৌঁছে গিয়েছে। বিধায়ক বাড়িতে না থাকায় চিঠিটি বিধায়কের হয়ে ‘রিসিভ’ করা হয়েছে। এর পরে পরেই তাঁর সঙ্গে কথা হয় তৃণমূলের পরিষদীয় দলের। পরিষদীয় দল নির্মলচন্দ্র রায়কে কলকাতা চলে আসার নির্দেশ দেয়। শুক্রবার তিনি কলকাতা আসছেন বলে তৃণমূল সূত্রে খবর।

গত ৮ সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচনের ফলপ্রকাশ হলেও বিধায়কের শপথ নিয়ে নানা জটিলতা তৈরি হয়। বিধানসভার স্পিকারের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে ২৩ সেপ্টেম্বর অর্থাৎ গত শনিবার দিন স্থির করে বিধায়ক নির্মলচন্দ্র রায়ের কাছে চিঠি পাঠানো হয়েছিল রাজভবনের তরফে। যদিও সেই চিঠি অনেকটা দেরিতেই পান ধূপগুড়ির বিধায়ক। ততদিনে শপথের দিন পেরিয়ে গিয়েছে। এর পর বিধানসভায় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে জয়ী বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণের অনুমতি চেয়ে রাজ‌্যপালকে চিঠি দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ‌্যায়(Biman Banerjee)। কিন্তু ২৪ ঘণ্টা পরও রাজভবন থেকে কোনও উত্তর আসেনি। এর আগে স্পিকারকে এড়িয়ে ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণের জন‌্য রাজভবন থেকে নির্দেশ দেওয়া হলেও সেই শপথগ্রহণ হয়নি। কারণ, ডেপুটি স্পিকার রাজ‌্যপালের এই স্পিকারকে না জানিয়েই ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত মেনে নেননি। ফলে মনে করা হচ্ছিল, চলতি মাসে আর শপথ হবে না।  

কিন্তু বৃহস্পতিবার দুপুরে ফের তাতে পরিবর্তন ঘটল। ৩০ তারিখ অর্থাৎ শনিবার শপথের নতুন দিন স্থির করে রাজভবনের তরফে চিঠি পৌঁছয় ধূপগুড়িতে। সেইমতো পরিষদীয় দলের সঙ্গে আলোচনা করে শুক্রবারই কলকাতায় আসছেন নির্মলচন্দ্র রায়। শনিবার রাজভবনে তাঁর শপথ। আসলে পরিষদীয় দল শপথ নিয়ে ইতি টানতেই আগ্রহী। সেই কারণে রাজভবনে শপথের সিদ্ধান্ত গৃহীত হল বলে মনে করা হচ্ছে। ধূপগুড়িবাসীও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের নির্বাচিত বিধায়ক শপথ নেওয়ার পরে যেন এলাকার উন্নয়নে ঝাঁপিয়ে পড়েন, তা দেখার জন্য।

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে