মহালয়ার আগেই খুলে যাবে টালা ব্রিজ, নির্মাণ শেষের পথে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই মহালায়ার আগে নতুন টালা ব্রিজ খুলে দেওয়া হতে পারে আমজনতার পাশাপাশি যানবাহন চলাচলের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: আড়াই বছরেরও বেশি সময় ধরে নির্মাণ করা হচ্ছে নতুন টালা ব্রিজ(Tala Bridge)। এবার নবান্ন সূত্রেই ইঙ্গিত মিলেছে সেই সেতু নির্মাণের কাজ এখন প্রায় শেষের পথে। সব কিছু ঠিক থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত দিয়েই মহালয়ার(Mahalaya) আগে এই সেতু খুলে দেওয়া হতে পারে আমজনতার পাশাপাশি যানবাহন চলাচলের জন্য। ব্যবহারের পক্ষে বিপজ্জনক হয়ে পড়ায় ২০১৯ সালে পুজোর ঠিক আগে পুরানো টালা ব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপর পুরোনো ব্রিজটি ভাঙার কাজ শুরু হয়। ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে নতুন ব্রিজ নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়। প্রায় ৭৫০ মিটার দীর্ঘ নতুন টালা ব্রিজ নির্মাণে ৩০০ কোটি টাকার মতো খরচ হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

নতুন টালা ব্রিজের একটা বড় অংশ রেল লাইনের ওপর দিয়ে গিয়েছে। ফলে রেলের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নিতে হয়েছে।অসেই অনুমোদনের জন্য সেতুর মূল অংশের কাজ বেশ কিছুটা দেরীতে শুরু হয়েছিল। প্রাথমিক পরিকল্পনা ছিল, চলতি বছরের এপ্রিল-মে মাসের মধ্যে নতুন ব্রিজটি চালু করে দেওয়া হবে। কিন্তু প্রথমে লকডাউন ও তারপরে সেতুর নক্সা নিয়ে রেলের টালবাহানায় ব্রিজের কাজ শেষ করতে কিছুটা বেশি সময় লেগেছে। নতুন টালা ব্রিজ চালু হলে কলকাতার(Kolkata) সঙ্গে উত্তর শহরতলির যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হয়ে উঠবে। এখন উত্তর শহরতলির মানুষজনকে কলকাতায় সড়কপথে যাতায়াত করার ক্ষেত্রে বেশ কিছুটা দুর্ভোগ পোয়াতে হচ্ছে। টালা ব্রিজ না থাকায় ঘুরিয়ে দেওয়া হচ্চে সমস্ত রকমের যানবাহণ। তবে টালা ব্রিজ না থাকায় সব থেকে বেশি চাপ বেড়েছে বেলগাছিয়া ব্রিজের ওপর। সেখানে এখন নিত্যদিনই যানজট লেগে থাকে। এবার টালা ব্রিজ খুলে দিলে এই সেতুর ওপর চাপ কমবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, যেহেতু এই সেতু বেশ পুরাতন তাই টালা ব্রিজ চাল হলেই এই সেতুও ভেঙে নতুন করে তৈরি করা হবে।

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও