ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে কোথায় কোথায় দুর্যোগ?

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবারের পর আজ শুক্রবারেও স্বস্তি মিলবে না বাংলার আবহাওয়ায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজায় থাকবে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। তার সঙ্গে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপ দুর্বল হয়ে গেলেও বাংলার আবহাওয়ায় তার প্রভাব পুরোপুরি কাটেনি। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর জেরেই শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের তুলনায় শুক্রবার উত্তরবঙ্গের আবহাওয়া হাল খারাপ। গোটা উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস না থাকলেও পাহাড়ি জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এই তিন জেলার বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বাইরে বেরনোর আগে আবহাওয়ার পরিস্থিতি দেখে নেওয়ার পাশাপাশি সঙ্গে ছাতা রাখাও জরুরি।

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

IMD-এর আপডেট অনুযায়ী আগামী প্রথম সপ্তাহে অর্থাৎ ২১ থেকে ২৭ অগস্টের মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। এই সময়সীমার শেষের দিকে, বিশেষ করে ২৫ থেকে ২৭ অগস্টের মধ্যে উত্তর বঙ্গোপসাগরের বায়ুমণ্ডলে একটি উচ্চ বলয়ের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ইঙ্গিত মিলেছে। এর প্রভাবে অগাস্টের শেষ লগ্নে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল স্পষ্ট হয়ে উঠতে পারে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ সৃষ্টির ফলে প্রথম সপ্তাহের শেষ দু-তিন দিনে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের বিচ্ছিন্ন এলাকায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেমি) পূর্বাভাস দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে ২১ থেকে ২৭ অগস্টের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক থাকবে, তবে উত্তরবঙ্গে এই সময়ে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দানবীর নানা, গাড়ি না কিনে দেড় কোটি বিলিয়ে দিয়েছিলেন গরিব কৃষকদের

শরীর ঘামছিল, বন্ধুকে শেষ ম্যাসেজ! নানার মৃত্যুতে চিকিৎসা সংক্রান্ত মামলা দায়ের, শোকপ্রকাশ বলিউডের

কাপড় ধোয়া নিয়ে বিবাদ, ভাইকে তোরোয়াল-কুড়ুল দিয়ে কুপিয়ে খুন দাদার

৮০ টাকার জন্য গলায় সুঁচ ফুটিয়ে বন্ধুকে খুন, কী ঘটেছিল মদের আসরে?

‘গভীর শূন্যতার’ সৃষ্টি হল, নানা পাটেকরের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে