সমীর গুহ-র বাড়িতে এনআইএ, ঘটনার তথ্য জানতেই হাজির গোয়েন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি : পহেলগাঁও-র বৈসারণ ভ্যালিতে জঙ্গিদের নির্বিচারে চালানো গুলিতে প্রাণ হারিয়েছিলেন বেহালার সখের বাজারের বাসিন্দা সমীর গুহ। স্ত্রী-মেয়ের চোখের সামনেই গুলি করে হত্যা করা হয়েছে তাঁকে। এবার তাঁর বাড়িতেই হাজির এনআইএ আধিকারিকরা।

জানা গিয়েছে, ঘটনার দিনের বিষদ তথ্য জানতেই সমীর গুহের স্ত্রীয়ের সঙ্গে কথা বলতে তাঁর বাড়িতে গিয়েছেন এনআইএ আধিকারিকার। গুলি চালানোর আগে কী কথা বলেছিল জঙ্গিরা, এমন কী নির্দিষ্ট কোনও সংগঠনের নাম তাদের মুখে শুনেছিলেন কিনা, এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি কতজন মিলে হামলা চালিয়েছিল জানতে চেয়েছেন গোয়েন্দারা। এক কথায় জঙ্গিদের শনাক্ত করতে প্রত্যক্ষদর্শীদের বয়ানকে গুরুত্ব দিচ্ছেন তাঁরা। জঙ্গি হামলায় নিহত রাজ্যের আরও ২ জন বিতান ও মণীশ রঞ্জনের বাড়িতে গিয়েও কথা বলবেন বলে জানা গিয়েছে। তিনটি পরিবারের সঙ্গে কথা বলে গোয়েন্দারা তদন্ত করতে চাইছেন।

স্ত্রী ও মেয়েকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন বেহালার বাসিন্দা সমীর গুহ। কিন্তু সেই ঘুরতে যাওয়া যে কাল হবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। ঘটনার কয়েক মুহূর্ত আগেও টের পান কেউই সামনেই ওৎ পেতে রয়েছে বিপদ। শনিবার এনআইএ-র একটি দল পৌঁছেছে বেহালার সখেরবাজারে সমীর গুহের বাড়িতে। সেখানেই নিহত সমীরের স্ত্রী শবরী ও মেয়ে শুভাঙ্গীর সঙ্গে কথা বলেছেন তাঁরা। তদন্তকারীদের দলে রয়েছেন একজন মহিলা। স্ত্রী শবরী ও মেয়ে শুভাঙ্গীর বয়ান রেকর্ড করা হয়েছে। তিন পরিবারের বয়ান রেকর্ড করে সেটি পাঠানো হবে এনআইএ-র সদর দফতরে। গোটা ঘটনার তদন্তে কড়া হাতে পদক্ষেপ নিচ্ছে গোয়েন্দারা।

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর