চলে গেলেন ‘কালবেলা’র স্রষ্টা সমরেশ মজুমদার

অনিমেষ- মাধবীলতার স্রষ্টার প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য জগৎ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলে গেলেন কালবেলা, অর্জুনের স্রষ্টা। আজ বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে চিরঘুমে ঢলে পড়েন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। 

‘কালবেলা’ উপন্যাসের জন্য ১৯৮৪ সালে আকাদেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। ১৯৮২ সালে পেয়েছিলেন আনন্দ পুরস্কার। উল্লেখ্য, ১৯৭৫ সালে তাঁর প্রথম উপন্যাস প্রকাশিত হয়েছিল। নাম ‘দৌড়’।  কালবেলা, কালপুরুষ, উত্তরাধিকার, মৌষলকাল তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি। বাঙালি পাঠকের মনে সাড়া জাগিয়েছিল তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র অর্জুন। চিত্রনাট্যের জন্য পেয়েছেন বিএফজেএ পুরস্কার। 

গত ২৫ এপ্রিল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।   মৃত্যুকালে প্রখ্যাত সাহিত্যিকের বয়স হয়েছিল ৭৯। তাঁর প্রয়াণের খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

১৯৪২ সালের ১০ মার্চ জলপাইগুড়ির গয়েরকাটায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। বাংলা ভাষা নিয়ে স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। দু’ই বাংলা তথা প্রবাসে জনপ্রিয়  অনিমেষ-মাধবীলতার স্রষ্টা। 

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ, হাড়হিম ঘটনা গল্ফগ্রিনে

বুলডোজার অভিযানে ফাঁকা দমদম জংশন স্টেশন চত্বর, খুশি নিত্যযাত্রীরা