২২ জানুয়ারি অনুমতি ছাড়া রাজ্যের কোথাও মিছিল নয়, কড়া নির্দেশ ডিজির

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২২ জানুয়ারি সোমবার রামমন্দিরের উদ্বোধনের দিন অনুমতি ছাড়া মিছিল বের করা নিয়ে কড়া অবস্থানই নিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শুক্রবার সমস্ত জেলার পুলিশ সুপার ও বিভিন্ন পুলিশ কমিশনারেটের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। ওই বৈঠকেই রামমন্দিরের উদ্বোধনের দিন রাজ্যের আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে তা নিয়ে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি।

আগামী সোমবার রামমন্দিরের উদ্বোধনের দিন গোটা রাজ্যে উ‍ৎসব পালনের জন্য কোমর কষে নামছে বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল-সহ কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলি। বিভিন্ন জায়গায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ পুজো-অর্চনার পাশাপাশি মিছিল বের করারও সিদ্ধান্ত নিয়েছে। লোকসভা ভোটের আগে ওই মিছিলকে ঘিরে সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। বেশ কয়েকটি মুসলিম অধ্যুষিত এলাকায় মিছিল ঘিরে পায়ে পা বাঁধিয়ে অশান্তি পাকানোর চেষ্টা চলছে বলেও গোয়েন্দারা জানতে পেরেছেন। কোনও কারণে ওই অশান্তি হলে তার দায় এসে পড়বে তৃণমূল সরকারের উপরে। তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না রাজ্য প্রশাসনের শীর্ষ মহল।

সূত্রের খবর, এদিনের বৈঠকে রাজ্য পুলিশের ডিজি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ২২শে জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন মিছিল বের করার বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। আগাম অনুমতি ছাড়া কোথাও যেন মিছিল বের না হয় তা নিশ্চিত করতে হবে পুলিশ সুপার এবং পদস্থ পুলিশ আধিকারিকদের। সব জেলায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নিতে হবে।

পাশাপাশি যে সব মিছিলকে অনুমতি দেওয়া হবে, সেই মিছিলগুলি যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয়, তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন ডিজি।  প্রতিটি মিছিলে পর্যাপ্ত নিরাপত্তা দিতে বলেছেন।

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ