৩ ঘণ্টা পর স্বাভাবিক মেট্রো পরিষেবা, স্বস্তিতে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ৩ ঘণ্টা পর স্বাভাবিক মেট্রো পরিষেবা। সকাল ১১টা নাগাদ ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত ডাউন লাইনের মেট্রো চালু করা হয়।১১.৩০মিনিট  নাগাদ স্বাভাবিক হয় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো পরিষেবা। কালীঘাট মেট্রো স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটির জন্য রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। চরম দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তরকুমার মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা চালু রাখা হয়।

মেট্রোরেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছিলেন, কালীঘাটে মেট্রো রেলের স্টার্টার সিগন্যাল অতিক্রম করার পর যান্ত্রিক গোলযোগ দেখা যায়। সমস্যা সমাধানের জন্য ৮.১২ মিনিটে রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ শুরু হয়। শীঘ্রই মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে আশ্বস্ত করেন তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) গিরিশ পার্ক মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। তখনও অনির্দিষ্ট কালের জন্য টালিগঞ্জগামী সমস্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়। চরম দুর্ভোগের শিকার হন মেট্রোযাত্রীরা। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হলে মেট্রো পরিষেবা চালু করা হয়।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের