‘রাস্তাশ্রী’ প্রকল্পে কাজ পাবেন জবকার্ডধারীরা, সিদ্ধান্ত মমতার

১০০ দিনের কাজের জবকার্ডধারীরা এবার কাজ পাবেন রাস্তাশ্রী প্রকল্প। সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জেলায় জেলায় শুরু হচ্ছে কাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। মোদি সরকার(Modi Government) ১০০ দিনের কাজের প্রকল্পের(100 Days Work Project) টাকা দিচ্ছে না। তার জেরে গ্রাম বাংলায়(Rural Bengal) গরীব মানুষেরা ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ পাচ্ছেন না। এতে গ্রামীণ অর্থনীতিতে(Rural Economy) যেমন ধাক্কা লাগছে তেমনি ধাক্কা লাগছে ওইসব গরীব মানুষদের জীবনযাপনেও। এই ধাক্কা কাটিয়ে আটতেই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন ‘রাস্তাশ্রী'(Rastasree) প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলায় যে সাড়ে ১১ হাজার কিমি রাস্তা সংস্কার ও নির্মাণের কাজ করা হবে সেখানে কাজ দেওয়া হবে ১০০ দিনের কাজের প্রকল্পের জবকার্ডধারীদের(Jobcard Holders)। শুধু তাই নয়, এই সিদ্ধান্ত যাতে তৃণমূলস্তর পর্যন্ত কার্যকর হয় তার জন্য মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, রাস্তা নির্মাণের ক্ষেত্রে যে ঠিকাদার সংস্থা ১০০ দিনের কাজের জবকার্ডধারীদের কাজ দেওয়ার শর্ত মেনে নেবে কেবলমাত্র তারাই কাজ পাবে। এমনকি হুগলি জেলায় এই মর্মে নোটিসও জারি হয়ে গিয়েছে। তবে এই জবকার্ডধারীদের কেবলমাত্র অদক্ষ শ্রমিক হিসেবেই কাজে লাগানো যাবে বলে শর্ত আরোপ করা হয়েছে। ওয়াকিবহাল মহলের ধারনা, গ্রামীণ মানুষকে কাজের সুযোগ করে দিতেই ও ১০০ দিনের কাজের যোগ্য বিকল্প জবকার্ডধারীদের হাতে তুলে দিতে মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ করেছেন।

হুগলি জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, রাস্তাশ্রী প্রকল্পের জন্য ৭ কোটি টাকার টেন্ডার ক্রা হয়েছে। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, যে সংস্থা বা ঠিকাদার আবেদন করবেন, তাঁকে ১০০ দিনের প্রকল্পের শ্রমিকদের কাজে নিতে হবে। নির্মাণকাজের নানা শর্তের সঙ্গে এই শর্তটিও জুড়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার জন্য গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সঙ্কট দেখা দিয়েছে। এই পদ্ধতিতে তার সুরাহা মিলবে। রাস্তাশ্রী ছাড়া অন্য প্রকল্পের ক্ষেত্রেও এমনই শর্ত রাখা হবে। হুগলি জেলা পরিষদের উপাধ্যক্ষ নিশেষ ঘোষ এই বিষয়ে জানিয়েছেন, ‘রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে ১০০ দিনের কাজের শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান দেওয়া যুগান্তকারী পদক্ষেপ। কেন্দ্রের সরকার নানাভাবে গ্রামীণ মানুষকে হেনস্তা করছে। আমরা মানুষের পাশে থাকতে চাইছি।’ হুগলি জেলার ঠিকাদারদের তরফেও জানা গিয়েছে, এই শর্তে তাঁদের কোনও অসুবিধা নেই। স্থানীয় মানুষকে অদক্ষ শ্রমিক হিসেবে নিয়োগ করা যেতেই পারে। কিছুক্ষেত্রে তা তাঁরা করেও থাকেন। এবার সেটিকে বাধ্যতামূলক করা হয়েছে। ফলে বেশি সংখ্যক মানুষ কাজ পাবেন।  

২০২৩ সালে পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যে রেকর্ড সংখ্যক রাস্তা নির্মাণ ও সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরমধ্যে কিছু কাজ রাজ্য সরকারের প্রকল্পে এবং কিছু কাজ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে করা হবে। সেই কাজের প্রথম ধাপ হিসেবেই হুগলির পাশাপাশি রাজ্যের অনান্য জেলাগুলিতেও টেন্ডার ডাকার কাজ শুরু হয়ে গিয়েছে। প্রায় সব জায়গাতেই দেখা যাচ্ছে অন্যতম শর্ত হিসেবে রাখা হয়েছে, ১০০ দিনের কাজের প্রকল্পের জবকার্ডধারীদের কাজ দিতে হবে। এই সিদ্ধান্ত যে রাজ্য রাজনীতিকে বেশ প্রভাবিত করতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। কেননা মোদি সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে দিয়ে বাংলার গ্রামীণ অর্থনীতিকে পঙ্গু করতে চাইছে। পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদলকে বেকায়দায় ফেলতে চক্রান্ত করছে তাঁরা। তারই পাল্টা হিসেবে মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের পথ খুঁযে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত তাঁর সিদ্ধান্তের জেরেই এবার রাজ্যের গ্রামীণ এলাকার মানুষ কাজ পেতে চলেছে ‘রাস্তাশ্রী’ প্রকল্পের কাজে।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির