এবার নিমেষেই মিলবে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনের যাবতীয় আপডেট, চালু নয়া অ্যাপ

বার লোকাল ট্রেনের যাবতীয় আপডেট নিমিষেই মিলবে একটি অ্যাপে। চালু হল যাত্রীবান্ধব অ্যাপ। এবার শিয়ালদহ স্টেশনে আসা লোকাল ট্রেনের প্রতি মুহূর্তের আপডেট মিলবে এই যাত্রীবান্ধব অ্যাপে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার লোকাল ট্রেনের যাবতীয় আপডেট নিমিষেই মিলবে একটি অ্যাপে। চালু হল যাত্রীবান্ধব অ্যাপ। এবার শিয়ালদহ স্টেশনে আসা লোকাল ট্রেনের প্রতি মুহূর্তের আপডেট মিলবে এই যাত্রীবান্ধব অ্যাপে। ধনী থেকে দরিদ্র সকলেরই যাতায়াতের প্রধান মাধ্যম ট্রেন। চাকরিজীবী হোক বা ব্যবসাদার, সকলেই নিত্যদিনের ট্রেনযাত্রী। বেশীরভাগ চাকরিজীবিরাই দুর-দুরান্ত থেকে প্রতিদিন শিয়ালদহ স্টেশনে আসেন। কিন্তু ট্রেনের সময়, প্ল্যাটফর্ম নম্বর, ট্রেন গ্যালোপিং কিনা তা জানতে প্লাটফর্ম announcement-এর অপেক্ষা করতে হয়। এবার যাত্রীদের হাপিত্যেশের দিন শেষ।

এবার থেকে স্মার্টফোনে অ্যাপ ক্লিক করলেই ট্রেন সংক্রান্ত যাবতীয় আপডেট চলে আসবে হাতের মুঠোয়। গুগল স্টোরে গিয়ে ‘শিয়ালদহ সাবারবার্ন ট্র্যাকিং সিস্টেম’ (SSTS) এই নামটি সার্চ করলেই অ্যাপটি পাওয়া যাবে। আর তা ইনস্টল করলেই লোকাল ট্রেনের যাবতীয় আপডেট নিমিষেই মিলবে মুঠোফোনে। বর্তমানে শিয়ালদহ স্টেশন থেকে প্রায় ১৫ লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করেন। স্বভাবতই ঠিক সময়ে ট্রেন না আসলে দুর্ভোগে পড়েন তাঁরা। এবার যাত্রীদের চিন্তার দিন শেষ।

তবে কী কী সুবিধা পাওয়া যাবে এই অ্যাপে? এই প্রসঙ্গে একজন রেলকর্তা জানিয়েছেন, অনেকেই নির্দিষ্ট লোকাল ট্রেন ধরার জন্যে ছুটতে ছুটতে শিয়ালদহ স্টেশনে পৌঁছন, কিন্তু শিয়ালদহ স্টেশনে ঢুকেই নির্দিষ্ট ট্রেনের সময় দেখার জন্য তখন একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় স্টেশনের ডিসপ্লে বোর্ড। যা দেখতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। এবার থেকে সে সমস্যা হবে না। কারণ যাত্রীবান্ধব অ্যাপটি নিজের স্মার্টফোনে স্টোর করা থাকলে, এই অ্যাপই জানিয়ে দেবে আপনার গন্তব্য ট্রেনের সময়কাল। লোকালের টাইমিং, কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সবটাই জানা যাবে এর মাধ্যমে। যাতে কিনা আর ছোটাছুটি করতে হবে না। ডিসপ্লে বোর্ডের জন্যে অপেক্ষাও করতে হবে না। অত্যাধুনিক এই প্রযুক্তিতে লোকালের রিয়েল টাইম আপডেট পেয়ে যাবেন এক ক্লিকেই। অর্থাৎ শিয়ালদহ থেকে ছেড়ে কোন সময় কোন স্টেশন পৌঁছচ্ছে ট্রেন, ট্রেনটি কত বগির বা গ্যালপিং কিনা, কোনও ট্রেন বাতিল হলে কিংবা চলাচলের সময়ের হেরফের হলে সেই সংক্রান্ত তথ্যও মিলবে এই অ্যাপে। তিন সেকেন্ড অন্তর অন্তর এই অ্যাপে লোকাল ট্রেন সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়া যাবে। এছাড়া জানা গিয়েছে, এসএসটিএস অ্যাপের ‘নোটিফিকেশন’ অপশনে গিয়ে যাত্রীবান্ধব অ্যাপের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন যাত্রীরা।

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ