গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি:  মেসিকাণ্ডে বড় স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। ওই রক্ষাকবচ আগামী ১৭ অগস্ট পর্যন্ত  বহাল থাকবে। আদালত শর্তসাপেক্ষে প্রাক্তন মন্ত্রীকে রক্ষাকবচ দিল। 

তদন্তকারী সংস্থা আইন মেনে তদন্ত চালিয়ে যাবে বলে বুধবার জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ভবিষ্যতে যদি পুলিশ কোনও নোটিস  দেয় তাহলে মামলাকারীকে যেতে হবে। তবে সে ক্ষেত্রে হাজিরার জন্য ৪৮ ঘণ্টা আগে মামলাকারীকে নোটিস দিয়ে জানাতে হবে পুলিশকে। আদালত আরও নির্দেশ দিয়েছে যে এই মামলায় অরূপ বিশ্বাসকে তদন্তে সহযোগিতা করতে হবে।  যদি তিনি নোটিসে সাড়া না দেন তাহলে পুলিশ বিষয়টি আদালতের নজরে আনতে পারবে। এমনকি আদালতের অনুমতি ছাড়া অরূপ বিশ্বাস এলাকার বাইরে যেতে পারবেন না।

আরও পড়ুন: এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

উল্লেখ্য, এই রক্ষাকবচ  দেওয়ার আগে কলকাতা হাই কোর্ট  বুধবার অরূপ বিশ্বাসকে তীব্র ভর্ৎসনা করে একাধিক প্রশ্ন  তোলে। বিচারপতি সৌগত ভট্টাচার্য  প্রশ্নগুলি তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু হন? অরূপ বিশ্বাস মেসির এত কাছে গেলেন কেন ? অন্য তিন জায়গায় অনুষ্ঠান সুন্দর ভাবে হল, কিন্তু কলকাতায় কেন বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হল? মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, সেই ঘটনার তদন্ত ঘিরেই বিপাকে পড়েছেন অরূপ বিশ্বাস। অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, অনুষ্ঠানের আগে বিপুল সংখ্যক কমপ্লিমেন্টারি টিকিট দাবি করা হয়েছিল এবং সেই টিকিট ঘিরেই তৈরি হয়েছিল বিতর্ক। পাশাপাশি অনুষ্ঠান বাতিলের হুমকি ও প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে।

 

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

জালালখালি বাজারে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী, ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা

বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে স্বস্তিতে মমতা, জনস্বার্থ মামলা খারিজ করল হাই কোর্ট

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

নগ্ন হয়ে বিক্রি করছেন ক্রীড়া সরঞ্জাম, সিডনি সুইনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ অলিম্পিক চ্যাম্পিয়ন

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?