রাজ্যে পঞ্চায়েত ভোট ৮ জুলাই, মনোনয়ন শুরু শুক্র থেকে

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চয়েত নির্বাচন হতে চলেছে বাংলার বুকে। ১০ জুলাই হতে পারে গণনা। সমতলের পাশাপাশি ভোট হবে পাহাড়েও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘোষণা হয়ে গেল বহু প্রতীক্ষিত রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) দিনক্ষণ। আগামী ৮ জুলাই সেই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ ১ দফাতেই ভোট হচ্ছে। বিরোধীদের দাবি মতন একাধিক দফায় ভোট হচ্ছে না। একই সঙ্গে জানানো হয়েছে আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকেই পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের(Nomination File) প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। সেই মনোনয়ন দাখিল করা যাবে ১৫ জুন পর্যন্ত। অর্থাৎ মনোনয়নের জন্য হাতে থাকছে মাত্র ৭দিন। বৃহস্পতিবার বিকালে রাজ্যের নয়া নির্বাচন কমিশনার রাজীব সিনহা(Rajib Sinha) সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন। ১০ অথবা ১১জুলাই ভোটের গণনার দিন ফেলা হতে পারে। সেই বিষয়ে চূড়ান্ত দিন পরে জানানো হবে বলেও এদিন রাজীববাবু জানিয়ে দেন। একই সঙ্গে এদিন থেকেই রাজ্যে লাগু হয়ে গেল আদর্শ আচরণবিধি(Code of Conduct)। 

আরও পড়ুন ১ দফার পঞ্চায়েত ভোট ঠেকাতে মামলার পথে বিজেপি

এদিন রাজীববাবু জানিয়েছেন কলকাতা ও শিলিগুড়ি মহকুমা এলাকা বাদ দিয়ে রাজ্যের সব জেলায় পঞ্চায়েত নির্বাচন হবে। দার্জিলিং(Darjeeling) ও কালিম্পংয়ে(Kalimpong) হবে দ্বিস্তরীয় নির্বাচন এবং রাজ্যের বাকি এলাকায় ত্রিস্তরীয় নির্বাচন। দার্জিলিং ও কালিম্পংয়ে জেলা পরিষদ নেই। তাই সেখানে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরেই নির্বাচন হবে। রাজ্যের বাকি জেলাগুলিতে ৩টি স্তরেই নির্বাচন হবে। অর্থাৎ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরে। মনোনয়ন দাখিলের জন্য ১৫ জুন অবধি সময় থাকলেও আদতে মনোনয়ন দাখিল করার জন্য সময় মিলবে মাত্র ৬দিন। কেননা এর মাঝে একটি রবিবার পড়ছে। সেদিন মনোনয়ন দাখিল করা হবে না। এই ৬ দিনের মধ্যে প্রার্থী নির্বাচন ও মনোনয়ন দাখিল করা বিরোধীদের পক্ষে সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই। এমনকি এই নিয়ে মামলা দায়ের হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। সেই সঙ্গে ভরা বর্ষায় নির্বাচন কতখানি সুষ্ঠ ভাবে করানো সম্ভব তা নিয়েও প্রশ্ন থাকছে। ২০ জুন মনোনয়ন প্রত্যাহার করার শেষদিন। 

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর