ধর্না মঞ্চের সামনে আচমকা বিক্ষোভ ‘তৃণমূল বিরোধী’ পার্শ্বশিক্ষকদের, ক্ষুব্ধ মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগে বিপুল সংখ্যাক বৈধ ভোটারের নাম বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আজ, শুক্রবার ধর্মতলায় ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ধর্না দেখে ঘুম উড়ে যায় গিয়েছে বিজেপির। তাই বিজেপি এবং সিপিএম আঁতাত করে এই ধর্না ভেস্তে দিতে পরিকল্পনা করে বলে অভিযোগ। এই ধর্না ভেস্তে দিতে বামপন্থী পার্শ্ব শিক্ষকদের লেলিয়ে দেওয়া হয়। তাঁরা মঞ্চের কাছে গিয়ে নানা দাবি–দাওয়া নিয়ে সোচ্চার হতে শুরু করেন। তবে পুলিশের তৎপরতায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গোটা বিষয়টি ধরে ফেলে সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা কার্যত বড় খবর।

এদিকে এই ধর্নামঞ্চে উপস্থিত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সায়নী ঘোষ তখন বক্তব্য রাখছিলেন। তৃণমূলনেত্রীর পাশের আসনে গিয়ে বসেন অভিষেক। তার আগেই খুব পরিকল্পিতভাবে সেখানে ঢুকে পড়েন পার্শ্ব শিক্ষকদের একাংশ। এই পার্শ্ব শিক্ষকরা বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত বলে সূত্রের খবর। আর বিজেপির সঙ্গেও কয়েকজন যুক্ত। এই দুই সংগঠন এক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না ভেস্তে দেওয়ার পরিকল্পনা করেন বলে খবর। তবে গোটা বিষয়টি ধরে ফেলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

অন্যদিকে মুখ্যমন্ত্রী এই ধর্না গোটা দেশের সংবাদমাধ্যম দেখাতে শুরু করেছে। তাই বিজেপি এবং নির্বাচন কমিশনের মুখ পুড়েছে। এই পরিস্থিতির কথা বুঝতে পেরেই এমন পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। যেখানে বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার চেষ্টা করছেন তখন এমন ছক নিঃসন্দেহে নিন্দনীয়। এই ধর্নার জেরে বিজেপির ভোটব্যাঙ্কে ধস নামতে পারে বুঝতে পেরেই এমন বিকল্প পরিকল্পনা করা হয় বলে সূত্রের খবর। তাতে নেপথ্যে কাজ করে সিপিএম।

এছাড়া আজ মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন না। বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে মমতার ধর্না মঞ্চে বিক্ষোভ দেখানো নিয়ে পার্শ্বশিক্ষকদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌এটা সময় নয়, মানুষ মরছে। বিজেপি মাইন্ডেড সব। এদের এখানে কারা পাঠিয়েছে জানি। বিজেপি এসবের পিছনে। মানুষ মারা গিয়েছে, তাদের জন্য আমরা এখানে এসেছি। বাকিদের দাবিও আছে। তাদের জন্য অন্য জায়গা আছে। মোদি, অমিত শাহ, ভ্যানিশ কুমারের কাছে যান।’‌

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত