‘দলের সঙ্গে আছি’, আলিপুর আদালত থেকে বেরানোর পরে বললেন পার্থ চট্টোপাধ্যায়

আদালত থেকে বেরানোর পরে তাঁকে আর মেজাজ হারাতে দেখা গেল না। বরং অনেকটাই ক্লান্ত দেখাচ্ছিল। ছিলেন শান্তও। তাড়াতাড়ি উঠতে চেয়েছিলেন গাড়িতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সশরীরে আজ আলিপুর আদালতে হাজিরা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE)। শুনানি পর্ব শেষ হলেও রায়দান এখনও স্থগিত। আদালতে ঢোকার আগে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘চুপ করে থাকুন’। আর বেরিয়ে তিনি দু’টি বিষয়ে মন্তব্য করেন। যা খুবই তাৎপর্য পূর্ণ।

আদালত থেকে বেরানোর পরে তাঁকে আর মেজাজ হারাতে দেখা গেল না। বরং অনেকটাই ক্লান্ত দেখাচ্ছিল। ছিলেন শান্তও। তাড়াতাড়ি উঠতে চেয়েছিলেন গাড়িতে। এদিন সাংবাদিকরা তাঁর উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘কিছু বলবেন?’ উত্তরে পার্থ বলেন, ‘সবাই ভালো থাকুন’। এরপরেই ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যান তিনি। গাড়ির একদম সামনের দিকে গেলে তাঁর উদ্দেশ্যে আবার প্রশ্ন করা হয়, দল সম্পর্কে তাঁর অবস্থান জানতে চেয়ে। প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, ‘দলের সঙ্গে আছি। একশোবার আছি’। প্রসঙ্গত, এর আগেও স্বাস্থ্য পরীক্ষা করানোর সময় এসএসকেএম চত্ত্বরে তিনি বলেছিলেন, দলের সঙ্গেই আছেন।

মাত্র এই দু’টি কথা বলেই এদিন গাড়িতে উঠে যান পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, অপর একটি ইডি মামলাতেও ভার্চুয়াল শুনানিতে উপস্থিত হয়েছিলেন তিনি। জানা গিয়েছে, আলিপুর আদালতের বিচারক এদিন সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চেয়েছিলেন, কতদিন ধরে তদন্ত চলবে? তিনি আরও বলেছিলেন, অনন্তকাল ধরে তো তদন্ত চলতে পারে না। একাংশ মনে করছে, এই ‘প্রশ্ন’ আসলে ছিল ‘তিরস্কার’। মামলাকারী থেকে সাধারণ মানুষের আশঙ্কা, রাজনৈতিক ইস্যু হিসেবেই রয়ে যাবে না তো এই মামলাগুলি?

আরও পড়ুন: এবার আর চুপ নয়, গর্জে উঠলেন পার্থ চট্টোপাধ্যায়

 

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য