ইডির মামলায় জামিন, তবে সিবিআই মামলায় ছাড় পেলেন না পার্থ

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই-এর মামলায় জামিন পেলেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। আজ সিবিআই-এর মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করল সিবিআই-এর বিশেষ আদালত। এর আগে প্রাথমিক নিয়োগে ইডির মামলায় জামিন পেলেও এবার এই মামলায় জামিন পেতে ব্যর্থ হলেন পার্থ।

আজ অর্থাৎ বৃহস্পতিবার বিচার ভবনে সিবিআইয়ের মামলায় পার্থের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক। গত ১১ এপ্রিল ওই মামলায় রায় ঘোষণার কথা ছিল। কিন্তু ওই দিন বিচারক না আসায় শেষমেশ রায় ঘোষণা স্থগিত হয়ে যায়। জানানো হয়, ১৭ এপ্রিল এ বিষয়ে রায় দেবে আদালত। সেই মতো আজই পার্থের জামিনের বিপক্ষে রায় দিলেন বিচারক।

গত ৩ এপ্রিল পার্থের জামিন মামলার শুনানি শেষ হয়েছিল। সে দিন আদালতে পার্থের আইনজীবী বিপ্লব গোস্বামী দাবি করেছিলেন, পার্থের নানা শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে। তা ছাড়া, অনেক দিন ধরে এই মামলায় পার্থের নাম আসেনি। কোনও রকম জিজ্ঞাসাবাদও করা হয়নি তাঁকে। তা সত্ত্বেও দীর্ঘ দিন ধরে তাঁর মক্কেলকে হেফাজতে রাখা হয়েছে। অথচ বাকিদের অনেকেই অল্প সময় হেফাজতে থাকার পর ছাড়া পেয়ে গিয়েছেন। এর পরেই যে কোনও শর্তে পার্থের জামিনের আবেদন করেছিলেন আইনজীবী।

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করা হয় ২০২২ সালে। প্রাথমিক মামলায় গত বছরের অক্টোবরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। এই মামলায় কেন্দ্রীয় সংস্থা যে চার্জশিট জমা দিয়েছে, তার ছত্রে ছত্রে রয়েছে পার্থের নাম। প্রাথমিকে ইডির মামলা থেকে আগেই জামিন পেয়ে গিয়েছেন পার্থ। তবে সিবিআইয়ের মামলা এখনও চলছে। উল্লেখ্য, সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্তের সংখ‍্যা ১১ জন। তার মধ্যে ৮ জন ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন। শুধু পার্থের জামিনের বিরোধিতা করে সিবিআই আদালতে জানিয়েছিল, তাঁর নেতৃত্বেই নিয়োগ দুর্নীতি হয়েছে। তিনিই ছিলেন ‘মূল মাথা’। তাঁর তৎকালীন ওএসডি-ও গোপন জবানবন্দি দিয়েছেন। তাই তাঁকে জামিন দেওয়া হলে তদন্ত ব্যাহত হতে পারে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার