দুর্গাপুরের রিয়েল এস্টেটে ২০ কোটি টাকা ঢেলেছেন পার্থ

নাকতলার এক প্রোমোটারের মাধ্যমে পার্থ রাজ্যের ইস্পাতনগরী দুর্গাপুরের রিয়েল এস্টেটে প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকা কামানোর অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chattopadhay) বিরুদ্ধে। সেই সব সম্পত্তি তিনি তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নামে বা কাছে গচ্ছিত রেখেছিলেন। এখন সিবিআই(CBI) ও ইডি(ED) একযোগে পার্থ’র বিরুদ্ধে তদন্ত শুরু করতে গিয়ে জানতে পেরেছে নাকতলার এক প্রোমোটারের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন রাজ্যের ইস্পাতনগরী দুর্গাপুরের(Durgapur) রিয়েল এস্টেটে(Real Estate)। সেখানে বেনামে ৩ বিঘা জমি কিনে পার্থ বহুতল নির্মাণের কাজ শুরু করেছিলেন। বেনামে কেনা সেই জমি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে বিএলআরও অফিসের সঙ্গে যোগাযোগ করেছেন তদন্তকারীরা। পাশাপাশি নাকতলার যে প্রোমোটার এই কাজে পার্থকে সাহায্য করেছেন তাঁর কোম্পানিতেও পার্থ’র কত কোটি টাকা খাটছে সেটাও এখন খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় কোম্পানি খুলে একাধিক সম্পত্তি কেনেন বলে ইতিমধ্যে ইডির হাতে তথ্য এসেছে। সেই সংক্রান্ত নথি ইডি ইতিমধ্যেই তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে। সেই সব নথি খতিয়ে দেখে দুর্গাপুরের রিয়েল এস্টেটে পার্থ’র বিনিয়োগের বিষয়টি স্পষ্টত জানতে পেরেছেন। তদন্তকারীরা জেনেছেন, নাকতলা এলাকার যে প্রোমোটারের সঙ্গে পার্থ’র ঘনিষ্ঠতা ছিল তাঁর নাম ইডির চার্জশিটেও রয়েছে। নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণ টাকা যে অর্পিতার কাছে রয়েছে, তা তিনি জানতেন। কোথায় এই টাকা বিনিয়োগ করা নিরাপদ, তা ওই প্রোমোটারের কাছে জানতে চান পার্থবাবু। তখন তিনি জমি ও রিয়েল এস্টেটে বিনিয়োগের পরামর্শ দেন। তাঁর হাত ধরেই প্রথমে ১৫ কোটি টাকা বিনিয়োগ করেন পার্থবাবু। পরে সেখানে তিনি আরও ৫ কোটি তাকা ঢালেন। সেই টাকা দিয়েই দুর্গাপুরে ৩ বিঘা জমি কিনে সেখানে বহুতল কেনার কাজ শুরু করেন পার্থ। সাহায্য করেন ওই প্রোমোটার। দুর্গাপুরের পুরো কাজটাই হচ্ছে ওই প্রোমোটারের সংস্থার মাধ্যমে।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে