এই মুহূর্তে

নেতাজি ভবন স্টেশনে মেট্রো রেলের লাইনে যাত্রীর মরণঝাঁপ, ট্রেন চলাচলে বিঘ্ন

নিজস্ব প্রতিনিধি: রবিবার সন্ধ্যায় নেতাজি ভবন মেট্রো স্টেশনে এক যাত্রী আত্মহত্যা চেষ্টা করেন। সন্ধ্যা ৬টা বেজে ৩২ মিনিটে চলন্ত মেট্রো(Metro) সামনে ঝাঁপ দেন ওই যাত্রী। ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। কলকাতা মেট্রোরেলের তরফে জানানো হয়েছে সন্ধ্যে ছটা বেজে ৩২ মিনিটে নেতাজি ভবন মেট্রো স্টেশনে একজন যাত্রী আত্মহত্যার চেষ্টা করেন ।আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে মেট্রো চলাচল করছে।

একাধিকবার এই ধরনের মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটছে। গত ২৯ ডিসেম্বর দমদমগামী মেট্রোর সামনে এক যাত্রী ঝাঁপ দিয়েছিলেন। তার জেরে দীর্ঘক্ষণ মেট্রো চলাচল বন্ধ থাকে। আংশিক পথে মেট্রো চালিয়ে বছরের শেষে ভিড় সামাল দিয়েছিল কলকাতা মেট্রো রেল(Kolkata Metro Rail) কর্তৃপক্ষ ।নতুন বছরের শুরুতে আবারও রবিবার ছুটির দিনে সন্ধ্যায় এই মেট্রোর লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনায় মেট্রো চলাচল ব্যাহত হল ।

আপাতত ময়দান থেকে টালিগঞ্জে পর্যন্ত মেট্রো চলাচল করছে না। আপে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং ডাউনে মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ মেট্রো চলাচল হচ্ছে।বহু মানুষ বাড়ি ফিরতে সড়কপথে বাস এবং ট্যাক্সি ধরে রওনা দিয়েছে।প্রায় এক ঘণ্টা পর পুলিশ এবং দমকল কর্মীরা এসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পর ওই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ফের মেট্রো চলাচল স্বাভাবিক হয়।নেতাজি ভবন মেট্রো স্টেশনে যে যাত্রী ঝাঁপ দিয়েছিলেন তার পরিচয় জানা যায়নি। তবে ওই যাত্রী পুরুষ। তার মৃত্যু হয়েছে। মৃতদেহ দমকলকর্মীরা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ব্লু লাইনে প্রতিটি স্টেশনে আরপিএফ জওয়ান থাকা সত্ত্বেও কেন এই ধরনের আত্মহত্যার ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বিগ্ন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলার প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন মমতা

সহমর্মিতা জানাতে পদত্যাগী রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে দেখা করছেন মমতা

অভিষেকের আবেদনে সাড়া দিয়ে পাঁচ দিনের মাথায় ধর্না তুললেন মমতা

রান্নার গ্যাসের সংকট, বন্ধ কচুরি – নানপুরি – সিঙাড়ার দোকান

‘জন গণ মন জাতীয় গান’, জ্ঞানেশের ‘জ্ঞান’ নিয়ে কটাক্ষ তৃণমূলের

মমতার চেষ্টায় মাথার উপর ছাদ পেলেন শতাধিক গৃহহীন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ