ফের বাড়ল পেট্রল ডিজেলের দাম, হাত পুড়ছে আমজনতার

বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি ৮৩ পয়সা বেড়ে পেট্রলের দাম হয়েছে ১১১ টাকা ৩৫ পয়সা। ডিজেল বিক্রি হচ্ছে ৯৬ টাকা ২২ পয়সা প্রতি লিটার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবারই কলকাতায় পেট্রলের দাম সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে। পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে ওইদিন। বুধবারের পর বৃহস্পতিবার পেট্রলের দাম বাড়ল আরও ৮৩ পয়সা। এই নিয়ে দশ দিনে ন’বার  জ্বালানি তেলের দাম বাড়ল।

বৃ্হস্পতিবার, কলকাতা সহ দেশের ছোট বড় সব শহরে জ্বালানি তেলের দাম দাম বেড়েছে। বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি ৮৩ পয়সা বেড়ে পেট্রলের দাম হয়েছে ১১১ টাকা ৩৫ পয়সা। বৃহস্পতিবার কলকাতায় ৮০ পয়সা বেড়েছে ডিজেলের দামে। এদিন কলকাতায় ডিজেল বিক্রি হচ্ছে ৯৬ টাকা ২২ পয়সা প্রতি লিটার। দামের ক্ষেত্রে পেট্রল আগেই সেঞ্চুরি পার করেছে। যে হারে প্রতিদিন ডিজেলের দাম বাড়ছে তাতে কলকাতায় ডিজেল দামে ‘সেঞ্চুরি’ করতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ।

রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার লিটার প্রতি পেট্রল বিকোচ্ছে ১০১ টাকা ৮১ পয়সা দরে। লিটার প্রতি ডিজেলের দাম ৯৩ টাকা ৭ পয়সা।দিল্লিতেও লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ৮০ পয়সা৷ লিটার প্রতি ডিজেলের দামও বেড়েছে ৮০ পয়সা। অন্যদিকে বাণিজ্যনগরী মুম্বইয়ে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। বৃহস্পতিবার মুম্বইয়ে লিটার প্রতি পেট্রলের দাম ১১৬.৭২ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম ১০০.৯৪ টাকা। লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের দামই ৮০ পয়সা বেড়েছে। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রল বিক্রি হচ্ছে ১০৭.৪৫ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম ৯৭.৫২ টাকা। পেট্রল এবং ডিজেল দুটিরই দাম বেড়েছে ৭৬ পয়সা করে।

দেশের পাঁচ রাজ্যের নির্বাচন মিটতেই জ্বালানি তেলের দাম বাড়ছে হু হু করে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে বুধবার দার্জিলিং থেকে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বালানি, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে সম্প্রতি তৃণমূলের যুব ও ছাত্র সংগঠন পথেও নেমেছিল। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে আমজনতার। কোথায় থামবে পেট্রল ডিজেলের দাম, সাধারণ মানুষের কাছে এখন এটাই বড় প্রশ্ন।

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?