সহায়ক-সহায়িকা, সম্প্রসারক-সম্প্রসারিকাদের দিতে হবে PF’র সুবিধা

শিশুশিক্ষা ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে কর্মরত সহায়ক-সহায়িকা এবং সম্প্রসারক-সম্প্রসারিকাদের প্যারাটিচারদের মতো সুবিধা দিতে নির্দেশ দিল হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র(SSK) ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে(MSK) কর্মরত সহায়ক-সহায়িকা এবং সম্প্রসারক-সম্প্রসারিকাদের প্যারাটিচারদের(Para Teacher) মতো সুবিধা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। সর্বশিক্ষা মিশনের অধীনে শিশু শিক্ষাকেন্দ্র ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রগুলিতে সহায়ক-সহায়িকা এবং সম্প্রসারক-সম্প্রসারিকা নিয়োগ করা হয়। প্রথমে পঞ্চায়েত দফতরের অধীনে থাকলেও ২০২০ সালে শিক্ষা দফতরের অধীনে আসে  শিশুশিক্ষা ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রেগুলি। তার পরেই রাজ্য সরকার জানায়, সহায়ক-সহায়িকা এবং সম্প্রসারক-সম্প্রসারিকারা ৬৫-র বদলে ৬০ বছর বয়সে অবসর নিলে প্যারাটিচারের সমতুল্য সুযোগ পাবেন। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের(Employees Provident Fund) মতো সুবিধা দেওয়ার কথা বলা হয়। প্রায় ১০ হাজার কর্মী শর্ত মেনে নেন। কিন্তু এতদিন পরেও রাজ্য পিএফের সুবিধা না দেওয়ায় প্রায় দু’শো সহায়ক-সহায়িকা হাইকোর্টে মামলা করেন। সেই মামলাতেই নির্দেশ দিতে গিয়ে হাইকোর্ট অর্থ দফতরলেই টাকা বরাদ্দ করতে হবে বলেও স্পষ্ট করে দিয়েছে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, যেহেতু কর্মরত সহায়ক-সহায়িকা এবং সম্প্রসারক-সম্প্রসারিকাদের প্যারাটিচারদের মতো সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছিল রাজ্য সরকার, তাই যত দ্রুত সম্ভব তাঁদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনতে হবে। রাজ্যের ১০ হাজারের বেশি সহায়ক-সহায়িকা, সম্প্রসারক-সম্প্রসারিকা নিজেদের চাকরির মেয়াদ কমানোর রাজ্যের শর্ত মেনে নিয়েছিলেন। কিন্তু আশ্বাস অনুযায়ী পিএফের সুবিধা তাঁদের দেওয়া হয়নি। সেই সুবিধা তাঁদের দিতে হবে। প্যারাটিচাররা ২০১৫ থেকে ওই সুবিধা পাচ্ছেন। তবে কলকাতা হাইকোর্ট এটাও জানিয়েছে, আগে রাজ্যের শর্ত মেনেও যাঁরা পরে ফের পুরোনো জায়গায় ফিরে গিয়েছেন তাঁরা হাইকোর্টের এই নির্দেশের সুফল পাবেন না। যারা এখনও সহায়ক-সহায়িকা এবং সম্প্রসারক-সম্প্রসারিকা পদে কাজ করে চলেছেন তাঁরাই এই সুবিধা পাবেন।

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃত কমপক্ষে ২০

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম