পিছিয়ে গেল প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের সময়

তাঁর সফর সূচি আধ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বঙ্গ সফরের সময় পিছিয়ে গেল। যদিও তারিখ পরিবর্তন করা হয়নি। নির্ধারিত ৩০ ডিসেম্বর (30 December) রাজ্যে আসবেন দেশের প্রশাসনিক প্রধান। তাঁর সফর সূচি আধ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বের সূচি অনুযায়ী আগামী শুক্রবার সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল প্রধানমন্ত্রীর বিমানের। সূত্রের খবর, পরিবর্তিত সূচি অনুযায়ী ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে, ওইদিন সকাল সাড়ে ১০টায় বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে প্রধানমন্ত্রীর হাওড়া স্টেশনে আসার সময় সূচিও পরিবর্তন করা হয়েছে। সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়ে দশটার পরিবর্তে সকাল ১১:১৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন তিনি। হাওড়া স্টেশনে ৩০ মিনিট থাকবেন প্রধানমন্ত্রী। এরপর হাওড়া স্টেশন থেকে বের হয়ে দুপুর বারোটা নাগাদ আইএনএস নেতাজি সুভাষের সংলগ্ন এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।

আইএনএস নেতাজি সুভাষে দ্বিতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দুপুর ১২টা ২৫ থেকে দুপুর দুটো পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা হবে গঙ্গা পরিষদের বৈঠক। সেই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বুন্দ্যোপাধ্যায়ের। দুপুর দুটো থেকে ২.৪৫ মিনিটের মধ্যে মধ্যাহ্ন ভোজ সারবেন মোদি। এরপর দুপুর ৩:১৫ নাগাদ কলকাতা এয়ারপোর্ট  থেকে  বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক