এই মুহূর্তে

বেহালায় অভিজাত আবাসনে কোটি টাকার গহনা ও নগদ চুরি, ধৃত BCA পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি: বেহালার সরশুনা থানা এলাকার অভিজাত আবাসনের একটি ফ্ল্যাট থেকে কোটি টাকার গহনা ও নগদ চুরির ঘটনায় কয়েকদিনের মধ্যে রহস্যের কিনারা করল পুলিশ। এই ঘটনায় রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে ওই আবাসনের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম হর্ষবর্ধন সাউ (১৯)। তিনি ভবানীপুরের একটি বেসরকারি কলেজে BCA (ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স) এর পড়ুয়া। তাঁর বাবা কলকাতা পুরসভার লাইসেন্স সংক্রান্ত ব্রোকার ও কনসালট্যান্টের কাজ করেন। সোমবার হর্ষবর্ধনকে আদালতে হাজির করা হয়েছে।

বিচারক তাঁকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। লালবাজার সূত্রের খবর, গত ১৯ থেকে ২৩ জানুয়ারির মধ্যে সরশুনার হো চি মিণ সরণির অভিজাত আবাসনে ৩ নম্বর টাওয়ারের একটি ফ্ল্যাটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, বিপুল পরিমাণের সোনার গহনা, হিরের মঙ্গলসূত্র, কয়েকশো ওজনের সোনার বিস্কুট, সোনার মুদ্রা, একাধিক সেট নেকলেস, ভারী ঝুমকো, হাতের চুড়ি, ব্রেসলেট-সহ কয়েক কোটির গহনা চুরি গিয়েছে।

অভিযোগকারিণী রানি শুক্লা সরশুনা থানায় গিয়ে আরও দাবি করেছেন যে, তাঁর ২৬ লক্ষ টাকা নগদ চুরি হয়েছে। এরপরেই এই ঘটনার তদন্তভারের দায়িত্ব নেয় লালবাজারের ডাকাতি দমন শাখা। তখন থেকেই তদন্তকারীদের অনুমান, এই চুরির নেপথ্যে আবাসনেরই কেউ জড়িত। সেই সূত্র ধরেই ১৯ বছরের প্রতিবেশী হর্ষবর্ধনকে গ্রেফতার করে পুলিশ। তিনি এই আবাসনের ৩ নম্বর টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকেন। কিন্তু একজন কলেজ পড়ুয়া হয়ে কেন তিনি এমন বিশাল চুরির পরিকল্পনা করলেন, তাঁর সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা ল, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। পাশাপাশি চুরি যাওয়া গহনাগুলিও উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হলে বেজে উঠল মোবাইল, যাকে কেন্দ্র করে বচসা, স্কুল পরিদর্শককে মারধর শিক্ষকদের

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা

বালিগঞ্জে ফ্লাইওভার থেকে ট্রেনের উপরে মরণঝাঁপ, ঝলসে গেল যুবকের দেহ

‘কোনটা লাগবে খালি বলুন’, বুকে-পিঠে নথি সাঁটিয়ে শুনানিতে হাজির ২৭ বছরের দিনমজুর

বিয়েতে রাজি নয়, আত্মহত্যার চেষ্টা পরীক্ষার্থীর, পড়াশুনার দায়িত্ব নিলেন ওসি

খুঁজছে পুলিশ, ফেসবুক লাইভে প্রকাশ্যে এলেন গোলপার্ক কাণ্ডের ‘সোনা পাপ্পু ‘

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ