দিল্লিতে ধাক্কা! আরিয়ানের সিরিজের বিরুদ্ধে এবার মুম্বইয়ের আদালতে সমীর ওয়াংখেড়ে

আদালতের বিচারপতি বিকাশ মহাজনের বেঞ্চ আগামী ১২ ফেব্রুয়ারি এই মামলা সংক্রান্ত সকল পক্ষকে মালাদের দিনদোশিতে অবস্থিত সিটি সিভিল অ্যান্ড সেশনস কোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই শাহরুখ খান পুত্র আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ওয়েব সিরিজের বিরুদ্ধে প্রাক্তন NCB অফিসার সমীর ওয়াংখেড়ের দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। তবে লড়াই ছাড়বেন না তিনি। এবার আরিয়ান খানের সিরিজের বিরুদ্ধে মুম্বইয়ের একটি দেওয়ানি আদালতে দ্বারস্থ হলেন সমীর ওয়াংখেড়ে। জানা গিয়েছে, মুম্বইয়ের ওই আদালত আরিয়ানের সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে মানহানির মামলা করার অনুমতি দিয়েছে। আদালতের বিচারপতি বিকাশ মহাজনের বেঞ্চ আগামী ১২ ফেব্রুয়ারি এই মামলা সংক্রান্ত সকল পক্ষকে মালাদের দিনদোশিতে অবস্থিত সিটি সিভিল অ্যান্ড সেশনস কোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। সেগুলিকে সমন হিসাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে। এর আগে প্রাক্তন NCB অফিসার সমীর ওয়াংখেড়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়ে অভিযোগ করেছিলেন যে, শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত, আরিয়ান খান পরিচালিত এবং নেটফ্লিক্সে সম্প্রচারিত ওয়েব সিরিজটিতে তাঁর বিরুদ্ধে মানহানিকর বিষয়বস্তু দেখানো হয়েছে। প্রাক্তন অফিসারের অনুকূল চরিত্রের উপস্থাপন করা হয়েছে।

এরপরেই রেড চিলিজ, নেটফ্লিক্সের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সমীর ওয়াংখেড়ে। গত বছর মুক্তি পেয়েছে আরিয়ান পরিচালিত প্রথম ডেবিউ সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’। মানহানির অভিযোগে ওয়াংখেড়ে দাবি করেছিলেন, এই ছবিতে আরিয়ান তাঁর মতো দেখতে একজনকে দুর্নীতিবাজ NCB অফিসার সাজিয়েছেন। তাঁকে অপমান করার জন্যেই আরিয়ান এই চরিত্রটি ছবিতে রেখেছেন। আরিয়ানের সিরিজটি তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছে। তাঁর পরিবারকে হয়রানির সম্মুখীন হতে হয়েছে। তবে সমীর ওয়াংখেড়ের দায়ের করা মানহানির মামলা গত ২৯ জানুয়ারি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। এই মামলার শুনানিতে বিচারপতি জানান, সমীর ওয়াংখেড়ের আবেদনটি গ্রহণ করার এক্তিয়ার আদালতের নেই। সেই কারণে মামলাটি গ্রহণ করা হবে না। এই মামলার কোনও যৌক্তিকতা নেই।এই পর্যবেক্ষণে যেহেতু সমস্ত পক্ষ মুম্বইতে অবস্থিত এবং মানহানির অভিযোগগুলিও সেখানেই সংঘটিত, তাই মুম্বই আদালতই মামলাটি শুনানির জন্য উপযুক্ত ফোরাম। এরপরেই মুম্বইয়ের আদালতে ছূটলেন সমীর ওয়াংখেড়ে। আসলে প্রাক্তন NCB অফিসার সমীর ওয়াংখেড়ের সঙ্গে সুপারস্টার শাহরুখ খান পরিবারের বিরোধিতা বহু পুরনো।

২০২১ সালে বিলাসবহুল ক্রুজ পার্টিতে অভিযানে নেমে মাদক খাওয়ার অভিযোগে শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন সমীর ওয়াংখেড়ে। যদিও আরিয়ানের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি সমীর ওয়াংখেড়ে। তা সত্ত্বেও ২০ দিন জেল খাটতে হয় আরিয়ানকে। এবং ২০২৩ সালে তাঁকে সম্পূর্ণ ক্লিনচিট দেওয়া হয়। এরপর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ খাওয়ার একাধিক অভিযোগ ওঠে এবং এমনটাও জানা যায় যে, আরিয়ান খানকে মুক্তি দেওয়ার জন্যে শাহরুখের থেকে কয়েক কোটি টাকা ঘুষ চেয়েছিলেন সমীর ওয়াংখেড়ে। যদিও সমীরের বিরুদ্ধে এই মামলা ধামাচাপা পড়ে যায়। তাই আরিয়ানের সিরিজ মুক্ত পাওয়ার পরেই তিনি দাবি করেন যে, আরিয়ান তাঁর উপর হওয়া প্রতিহিংসার কারণেই তাঁর সিরিজে সমীর ওয়াংখেড়েকে অনুকরণ করে একটি চরিত্র উপস্থাপন করেছেন, আর এটি ইচ্ছাকৃত।

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ