আগ্নেয়াস্ত্র সহ দমদম পার্ক থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী

উত্তর-পূর্ব শহরতলির দমদম পার্ক এলাকায় বুধবার রাতে পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হল ৩ দুষ্কৃতী। ওই ৩জনই বেলগাছিয়ার বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন হতে চলেছে। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission) সিদ্ধান্ত নিয়েছে ওই নির্বাচন হবে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপেই। সেই কারনেই কলকাতা লাগোয়া শহরতলি এলাকাগুলির পাশাপাশি যে সব পুরসভায় ভোট রয়েছে সেখানে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। আর তার হাতেনাতে ফল মিলল বুধবার মাঝরাতে। উত্তর-পূর্ব শহরতলির দমদম পার্ক(Dumdum Park) এলাকায় বুধবার রাতে পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হল ৩ দুষ্কৃতী(Goons)। ওই ৩জনই বেলগাছিয়ার(Belgachia) বাসিন্দা। বৃহস্পতিবার তাদের বিধাননগর মহকুমা আদালতে(Bidhannagore Sub Division Court) পেশ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

জানা গিয়েছে, বুধবার রাতে দমদম পার্ক(Dumdum Park) এলাকায় নামে তিন জনকে ইতঃস্ততভাবে ঘোরাফেরা করতে দেখেন এলাকাবাসীরা। তার জেরে তাঁদের মনে হয় ওই ৩জন ডাকাতি করার ছক কষছে। সেই কারণেই দ্রুত তাঁরা লেকটাউন থানার(Lake Town Police Station) পুলিশকে খবর দেন। সেই খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। আর তার জেরেই অস্ত্র সমেত হাতেনাতে ধরা পড়ে ইব্রাহিম আলি, মহম্মদ এরশাদ ও তপন দাস নামে ওই ৩ দুষ্কৃতী। তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। তাদেরকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে তারা ডাকাতির উদ্দেশেই জড়ো হয়েছিল দমদম পার্ক এলাকায়। ধৃতরা কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছে, তাও খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। যদিও এলাকাবাসীর সন্দেহ, ডাকাতির পাশাপাশি যেহেতু সামনেই পুরনির্বাচন(Municipal Election) রয়েছে তাই এলাকাবাসীকে সন্ত্রস্ত করে তুলতেও ওই দুষ্কৃতীদের কাজে লাগাতে চেয়েছিল কোনও রাজনৈটিক দল। তবে সেই রকমের কোনও সম্ভাবনা থাকলে ঠিক কোন দল তা করতে পারে তা নিয়ে মুখ খুলতে কেউই রাজি হননি।

মালদায় বিজেপি বুথ সভাপতির ছেলের রহস্যমৃত্যু, খামার থেকে উদ্ধার মৃতদেহ

অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে

অমিতাভের সঙ্গে দেখা করতে ব্যারিকেড ভাঙল ভক্তরা, তরুণীর সঙ্গে হাত মেলাতে অস্বীকার বিগ বি-র

কলকাতার চাপ কমাতে বলাগড়ে মিনি বন্দর, বড় পরিকল্পনা সরকারের

সুদানের স্বর্ণখনিতে আকাশপথে ভয়াবহ হামলা মিশরের, নিহত ৭২ শ্রমিক

‘কালো জাদু করে মা’, সন্দেহ থেকেই নৃশংস কাণ্ড ঘটাল গুণধর ছেলে

চাকরি থাকলেও নেই পদ-দায়িত্ব, এবার চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বসতে হবে পরীক্ষায়

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার