জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটে রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে। গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর কুর্সি হারাতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই কালীঘাটের বাড়িতে নিরাপত্তা কমানো হয়েছে। তবে নিরাপত্তার বজ্র আঁটুনি কমানো হলেও জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা বহাল থাকছে তৃণমূল সুপ্রিমোর। আজ বুধবার (৬ মে) ভবানী ভবনে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই মঙ্গলবার থেকেই দফায় দফায় বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা সরানোর প্রক্রিয়া শুরু করেছিল কলকাতা পুলিশ। মমতার কালীঘাটের বাড়ির গলির সামনের ‘সিজার ব্যারিকেড’ খুলে দেওয়া হয়। ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের সামনে থেকেও বিশেষ পুলিশি নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়। বুধবার সকালে লালবাজারের নির্দেশিকায় বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বাড়ি এবং কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা পাকাপাকি ভাবে সরানো হয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন থেকে সরিয়ে ফেলা হয় পুলিশের স্ক্যানার। পুলিশি নিরাপত্তা সংক্রান্ত যে সব সামগ্রী ছিল অভিষেকের বাড়িতে, সে সবও ফাঁকা করে দেওয়া হয়। বাড়িতে যে স্ক্যানার বসানো ছিল তা তুলে নেওয়া হয়। ওই মানের স্ক্যানার সাধারণত বিমানবন্দরে, রেল স্টেশনে বা বড় কোনও প্রতিষ্ঠানের দফতরে থাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখন থেকে একজন সাংসদ হিসাবে যে নিরাপত্তা পাওয়ার কথা, তাই পাবেন ডায়মন্ড হারবারের সাংসদ।

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

ক্র্যাশ ডায়েট নয়, দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ১৪ কেজি ওজন

বাড়িতে রক্তচাপ মাপতে ভুল? বদলে যেতে পারে রিপোর্ট, সতর্ক করেছেন চিকিৎসকরা

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

শরীরে টিকটিকি পড়া শুভ না অশুভ? জানুন কোন অঙ্গে পড়লে কী ফল হয়

মঙ্গল-বৃহস্পতির মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

শনির নক্ষত্র পরিবর্তন, আগামী ৬ মাস তিন রাশির জীবনে চরম বিপর্যয়