খাস কলকাতায় নারীপাচার চক্র! নাবালিকা-সহ ১১ জনকে উদ্ধার পুলিশের, দম্পতি-সহ আটক ৬

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমারা এখন একবিংশ শতাব্দীতে বাস করলেও মানবপাচার পাচার বর্তমান সমাজের কাছে এখনও একটি বড় ব্যাধি। বিশেষ করে নারী পাচারের ঘটনা বৃদ্ধি করছে উদ্বেগ। পাচারের হাত থেকে ৯ জন নাবালিকাকে উদ্ধার করল কলকাতা পুলিশের মানবপাচার দমন শাখা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার পুলিশের একটি দল বড়তলা থানা এলাকায় একটি বাড়িতে হানা দেয়। তাতেই মেলে সাফল্য। ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় নাবালিকা-সহ মোট ১১ জনকে। ঘটনাস্থল থেকে এক মধ্যবয়স্ক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

বড়তলা থানা এলাকার বাসিন্দা অমিত বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী সরস্বতী বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারাই ওই বাড়ি থেকে দেহব্যবসা চালাতেন বলে অভিযোগ। কলকাতা পুলিশের মানবপাচার দমন শাখা ওই ওই দম্পতি ছাড়াও পাচারকারী সন্দেহে আরও চার জনকে আটক করেছে। যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে এক তরুণী রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ধৃতদের সুমন হালদার, দীপ চট্টোপাধ্যায়, আকাশ চৌধুরী এবং পূজা মিস্ত্রি নামে চিহ্নিত করা হয়েছে। ধৃতদের মধ্যে সুমনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায় ও বাকিরা উত্তর ২৪ পরগনার বাসিন্দা। সকলেরই বয়স ২২ থেকে ২৪ বছরের মধ্যে।

তদন্তকারীরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া নাবালিকাদের কোন উদ্দেশ্যে ওই বাড়িতে নিয়ে আসা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পাচারের ছক কষা হয়েছিল কিনা সেটাও তদন্ত চলছে। এই পাচার বা নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসার চক্রের জাল আরও কতদূর বিস্তৃত তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা, পিছনে বড় মাথা মাথা রয়েছে কিনা সবটাই জানার চেষ্টা চলছে ওই দম্পতি-সহ ছ’জনকে জেরা করে।

শিশুরা শাক খেতে চায় না? বানিয়ে ফেলুন পালং দিয়ে প্যানকেক

সামান্য জীবনযাত্রার পরিবর্তনে কীভাবে বাড়বে মস্তিষ্কের কার্যক্ষমতা?

স্ট্রোক রোগীকে দ্রুত সুস্থ করে তুলতে চান? ৬টি বিষয় অবশ্যই জেনে নিন

বয়স বাড়লেই কেন দুর্বল হয়ে যায় পেশি? কী বলছেন বিশেষজ্ঞরা..

পেটের সমস্যায় ভুগবেন, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, কর্মে উন্নতির সুযোগ রয়েছে 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির