বৃষ্টি হতে পারে পুজোয়, পুলিশকে বর্ষাতি সঙ্গে রাখার নির্দেশ কমিশনারের

পুজোর দিনগুলিতে কর্তব্যে থাকা পুলিশকর্মী ও আধিকারিকদের বর্ষাতি সঙ্গে রাখার নির্দেশ দিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

Share:

নিজস্ব প্রতিনিধি:পুজোর দিনগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে সপ্তমী থেকে নবমী পর্যন্ত কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আর সেই ভ্রূকুটিকে মাথায় রেখে পুজোর দিনগুলিতে কর্তব্যে থাকা পুলিশকর্মী ও আধিকারিকদের বর্ষাতি সঙ্গে রাখার নির্দেশ দিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মঙ্গলবার কলকাতা পুলিশের পদস্থ কর্তা ও আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি।

বৃষ্টি হলে রেনকোট পরেই ডিউটি করতে হবে পুলিশের। প্রত্যেক পুলিশকর্মী ও আধিকারিক যেন নিজের শরীরের প্রতি যত্ন নেন, সেই পরামর্শই দেওয়া হয়েছে লালবাজারের তরফে। পুজোয় ডিউটি করতে গিয়ে বৃষ্টিতে ভিজে যাতে অসুস্থ হয়ে না পড়েন পুলিশকর্মী ও আধিকারিকরা। সেই কারণে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

অন্যদিকে চতুর্থীর দিন থেকেই পুজো প্রেমীদের ভিড় সামাল দিতে এবং যান নিয়ন্ত্রণে মোট ন’ হাজার পুলিশ মোতায়েন করছে লালবাজার। ন হাজার পুলিশকর্মীর মধ্যে চার হাজার পুলিশ যানজট নিয়ন্ত্রণের কাজ সামলাবেন। পুলিশ বাহিনীকে সহযোগিতা করবেন আরও ১০ হাজার ‘টেম্পোরারি’ হোমগার্ড। অর্থাৎ স্বেচ্ছাসেবক। বড় পুজো মণ্ডপগুলির দায়িত্বে থাকছেন ডিসি ও এসি পদমর্যাদার পুলিশকর্তারা। কলকাতার বেশকিছু মণ্ডপের কাছাকাছি থাকছে পুলিশ পিকেট। শহরের গুরুত্বপূর্ণ জায়গায়ও থাকবে পুলিশ পিকেট। সব মিলিয়ে পুলিশ পিকেটের সংখ্যা হবে চারশোটি। ৫৮টি পিসিআর ভ‌্যান রাস্তায় টহল দেবে। রাস্তায় থাকবে ১৩টি কুইক রেসপন্স টিম, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। শহরে নজরদারি চালানোর জন্য প্রায় একশোটি অতিরিক্ত সিসিটিভি বসানো হচ্ছে বিভিন্ন জায়গায়। এছাড়াও পুজো মণ্ডপের কাছাকাছি রাখা থাকবে কলকাতা পুলিশের তরফে অ্যাম্বুলেন্স। প্রয়োজনে সেগুলি ব্যবহার করা হবে।

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে