বাড়ির দেওয়ালে দলের প্রতীক আঁকা নিয়ে জোর কাজিয়া প্রাক্তন মন্ত্রী ক্ষিতির দুই কন্যার মধ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম রাজনীতির এক সময়ের পরিচিত মুখ, প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর পরিবারেই এখন প্রকাশ্যে রাজনৈতিক বিভাজন। একই ছাদের নিচে জন্ম নেওয়া দুই বোন আজ দাঁড়িয়ে দুই বিপরীত মেরুতে-একজন তৃণমূলে, অন্যজন বিজেপিতে। প্রয়াত আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর দুই কন্যার রাজনৈতিক অবস্থান আজ রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। বড় মেয়ে বসুন্ধরা গোস্বামী কয়েক বছর আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন, সেখানে ছোট বোন কস্তুরী গোস্বামী সম্প্রতি বিজেপিতে নাম লিখিয়ে একেবারে ভিন্ন বার্তা দিলেন। শুধু দলবদলই নয়, বিজেপিতে যোগ দিয়েই পৈতৃক বাড়ির দেওয়ালে গেরুয়া প্রতীক ও স্লোগান তুলে রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট করলেন কস্তুরী।

কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডের শ্রীকলোনিতে অবস্থিত ক্ষিতি গোস্বামীর বাড়িটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রতীকের সাক্ষী। একসময় এই বাড়ির দেওয়ালে ছিল বামফ্রন্টের চিহ্ন। পরে বসুন্ধরা তৃণমূলে যোগ দেওয়ার পর সেখানে স্থান পায় ঘাসফুল। বর্তমানে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরও বসুন্ধরাই। এবার কস্তুরীর বিজেপিতে যোগদানের পর সেই একই দেওয়ালে আঁকা হল পদ্মফুল ও লেখা হল, ‘বাঁচতে চাই, বিজেপি তাই’। এই ‘দেওয়াল রাজনীতি’ ঘিরেই নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: সোহমের নামে ৬৮ লক্ষের ‘ঋণ খেলাপ’, টলিউড অভিনেতার কাছে গেল আইনি নোটিস

এই নিয়ে কস্তুরী বলেন , রাজ্যে উন্নয়নের ধারা থমকে গিয়েছে এবং বিজেপিকেই বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে চান তিনি। তাঁর দাবি, দলীয় কর্মীদের উপস্থিতিতেই এই প্রতীকী সূচনা, যার মাধ্যমে ওয়ার্ডে বিজেপিকে শক্তিশালী করার বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে, বসুন্ধরা পুরো বিষয়টিকে ব্যক্তিগত পছন্দের বিষয় হিসেবেই দেখছেন। তাঁর সাফ কথা, রাজনীতিতে কাজই শেষ কথা, দেওয়ালের প্রতীক নয়। একইসঙ্গে তিনি আত্মবিশ্বাসী যে এই ওয়ার্ডে তৃণমূলের সংগঠন ও জনসংযোগই শেষ পর্যন্ত ফল নির্ধারণ করবে। সব মিলিয়ে, একই পরিবারে দুই বোনের ভিন্ন রাজনৈতিক পরিচয় যেন রাজ্য রাজনীতিরই প্রতিচ্ছবি। যেখানে আদর্শ, দল আর ক্ষমতার লড়াই ক্রমেই আরও তীব্র হচ্ছে। ভবিষ্যতের নির্বাচনে এই দ্বন্দ্ব কী রূপ নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

পদত্যাগ করলেন তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, ভূপেন্দ্র যাদবকে বিশেষ উপহার শুভেন্দুর

গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী হিয়া দে, কী হয়েছে ছোট্ট ‘পটল’-এর?

হুমায়ুনের বিতর্কিত মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৩ AJUP নেতা

‘পরের বিশ্বকাপে চেষ্টা করবেন’, ব্রাজিলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষীকে খোঁচা নেইমারের

আমলাদের গাড়ির পতাকাতেও এবার বদল, ‘ব’ সরিয়ে ফিরছে অশোক চক্র

এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দেবে কে? দল ঘোষণা করল BCCI

হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে গেলেন বহু মানুষ

মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

প্রবল ঝড়-বৃষ্টিতে ই-রিকশার উপর ভেঙে পড়ল নিম গাছ, মৃত ৫

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭১৯, এখনও নিখোঁজ হাজারের বেশি মানুষ

যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাক-বাসের সংঘর্ষে মৃত ৪, আহত ১৯