মেয়েকে খুন করতে সুপারি দেওয়া হয়েছে, আশঙ্কা নিহত পড়ুয়া চিকিৎসকের বাবার

Share:

নিজস্ব প্রতিনিধি সোদপুর: মেয়ের মৃত্য নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন পড়ুয়া ডাক্তারি ছাত্রীর বাবা।আর জি কর হাসপাতালে ডাক্তারি ছাত্রীর মৃত্যুর ঘটনায় বিস্ফোরক ছাত্রীর বাবা। মেয়ের ওপর যথেষ্ট চাপ ছিল। টানা ৩৬ ঘন্টা ডিউটি করতে হতো। হাসপাতালে কাজ করতে গিয়ে সিনিয়ার ডাক্তাররা(Senior Doctors) ঠিকমতো কাজ করতে দিত না তাকে । তাদের মেয়েকে কেউ খুন করার জন্য সুপারি দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন নিহত পড়ুয়া চিকিৎসকের বাবা। ওই ছাত্রীর মা জানান যা কিছু গোলমাল ছিল তা ওই চেস্ট ডিপার্টমেন্টে(Chest Department)। মুখ্যমন্ত্রীর উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে বলে জানান। তারা আরো বলেন, হাসপাতালের সহকারি সুপার আমাদের বলেছিল আমাদের মেয়ে আত্মহত্যা করেছে।

পরে জানা গেল আমাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে আততায়ী একজন নাকি, একাধিক ছিল সে বিষয়ে প্রশ্ন করা হলে তারা জানান ,পুলিশ ডিএনএ(DNA) টেস্ট করার পর এ ব্যাপারে নিশ্চিত হতে পারবেন। হাসপাতালে ডিউটি করা প্রসঙ্গে তারা বলেন,চার জন ছেলে ডাক্তারের সাথে আমার মেয়েকে একা ডিউটি করতে হত। ও আর জি কর হাসপাতালে(R G Kar Hospital) যেতে চাইতো না। অনীহা ছিল।বিক্ষোভরত ডাক্তারদের সাথে পূর্ণ সহযোগিতা আর আস্থা আছে বলে জানান নিহত চিকিৎসকের বাবা। আমরা যোগ দিতে পারি ওদের আন্দোলনে এবং চেষ্টা করছি বলে একদিন বলেন আমরা একটু গোটা বিষয়টি এবং আমাদের নিজেদের সামলে নিয়ে তারপর ওখানে যাব।

অপরদিকে ,কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান(JT C.P.Crime) মুরলিধর শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এ দিন তিনি ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছে তা পরিবারকে দিতে এসেছিলেন। তদন্তে কলকাতা পুলিশ কি কি জানতে পেরেছে এবং পরবর্তী পদক্ষেপ কি কি নিতে যাচ্ছে তা নিয়ে পরিবারকে জানানো হয়েছে। পরিবারের যা যা অভিযোগ ছিল সেই বিষয়গুলি কলকাতা পুলিশ নোট করেছে। নিহত তরুণী চিকিৎসকের কথা উল্লেখ করে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান বলেন , আমরা এই নৃশংস খুনের ঘটনার স্বচ্ছ ভাবে তদন্ত করছি। ওই মেয়েটি আমার মেয়ের মত বা ভাইজির মত।তাই আমি এই খুনের ঘটনার তদন্তের শেষ দেখে ছাড়বো।

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির