আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট দুর্নীতির বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি শুক্রবার (২৪ জুলাই) দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল। তাদের সমর্থন জানিয়ে বাম ছাত্র সংগঠনের ডাকা প্রতিবাদ মিছিল তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মিছিলের মধ্যে কর্মরত বেশ কয়েকজন সাংবাদিককে হেনস্থা করা হয়। গুরুতর আহতও হয়েছেন একাধিক সাংবাদিক। এবার  ধর্মতলায় সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা।  

শনিবার দুপুর ১টা নাগাদ কালো ব্যাজ পরে প্রত্য়েক বিধায়ক প্রতিবাদ মিছিল করবেন। মিছিল হবে রাজ্য বিধানসভা থেকে প্রেস ক্লাব পর্যন্ত । এই প্রথম এই ধরনের ঘটনার প্রতিবাদে রাজ্যের বিধায়করা পথে নামছেন। আহত সাংবাদিকদের অনেকেই  ভর্তি এসএসকেএম হাসপাতালে। শুক্রবার রাতেই তাঁদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহত সাংবাদিকদের দেখতে যান ‘আসল’ তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী সকলের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সাংবাদিক দেখে বাইরে বের হয়ে মুখ্যমন্ত্রী অভিযুক্তদের কড়া বার্তা দিয়ে জানান,  ‘কটাদিন অপেক্ষা করুন, ওদের কী করতে হয়, আমি জানি। এই ‘শুক্রবারি’দের দেখিয়ে দেব।’ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এটা কোনও ছাত্র আন্দোলনের রূপ নয়। এটা চূড়ান্ত স্বৈরাচার। যেসব ভিডিও দেখলাম, তাতে প্রতিবাদীদের যা কথা শুনলাম, তাতে আমি বিস্মিত। ভাবতেই পারছি না এটা ছাত্রদের আন্দোলন!’

আরও পড়ুন: ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

উল্লেখ্য, শুক্রবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের কাছে অবস্থান বিক্ষোভ চলাকালীন পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল  জুতো- জলের বোতল।  ধর্মতলায় ছাত্র বিক্ষোভে অশান্তি পাকানোর অভিযোগে এবার অজ্ঞাতপরিচয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ।   

কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?

‘শতাধিক মহিলাকে যৌন নির্যাতন করেছেন’, আদালতে চিকিৎসকের বিরুদ্ধে মুখ খুললেন অভিযুক্ত নার্স

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

গ্লাসগো অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দিলেন টোটোচালক ঝান্ডু কুমার

কানাডায় উদ্ধার ২৩ বছরের ভারতীয় তরুণীর দেহ, গ্রেফতার লিভ-ইন পার্টনার

মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য, বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা-গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত এক ভারতীয় নাবিক

মেডিকেল এমার্জেন্সি থেকে টার্ম ইনশিয়োরেন্স, জেনে নিন মধ্যবিত্তের সুরক্ষাকারী ৫টি বিমা