ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার ধর্মতলায় ছাত্রদের বিক্ষোভ ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকে কেন্দ্র করে শহরের অন্যতম ব্যস্ত এলাকায় দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। এই ঘটনার পর বিক্ষোভ কর্মসূচি নিয়ে কড়া অবস্থান নিয়েছে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্মতলায় অনুষ্ঠিত ওই ছাত্র বিক্ষোভ শুধু ছাত্র সংগঠনই নয়, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরাও অংশ নিয়েছিলেন। বিক্ষোভের কারণে ধর্মতলা ও সংলগ্ন একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহন চলাচল কার্যত থমকে যায়। অফিসযাত্রী, নিত্যযাত্রী এবং সাধারণ পথচারীদের দীর্ঘক্ষণ সমস্যার মধ্যে পড়তে হয়। শহরের স্বাভাবিক জনজীবনও এর প্রভাব থেকে রেহাই পায়নি। কলকাতা পুলিশের দাবি, এই বিক্ষোভের জন্য প্রশাসনের কাছ থেকে কোনও ধরনের আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়নি। অনুমতি ছাড়া প্রকাশ্যে বিক্ষোভ কর্মসূচি পালন এবং তার জেরে জনজীবন ব্যাহত হওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার পরই হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা-গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

পুলিশ জানিয়েছে, মামলাটি অজ্ঞাতপরিচয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্যামেরার ছবি এবং অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। একদিকে বিরোধী শিবির পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে, অন্যদিকে প্রশাসনের বক্তব্য, অনুমতি ছাড়া এমন কর্মসূচি করে জনজীবন বিপর্যস্ত করা আইনসম্মত নয়। ফলে তদন্ত কোন দিকে এগোয় এবং পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩