ভোটের মুখে কলকাতায় ‘র’ প্রধান রবি সিনহা, জোর জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার দুপুরে ঝটিকা সফরে কলকাতায় পা রাখলেন দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা র’ এর চিফ রবি সিনহা। রাজারহাট সংলগ্ন নিউটাউনের একটি হোটেলে র’ এর (Raw)সর্বময় কর্তা রবি শর্মা আছেন। সূত্রের খবর অনুযায়ী সেখানে তিনি বেশ কয়েকটি বৈঠক করবেন। বৈঠকে উপস্থিত থাকবেন এন আই এ সহ দেশের কেন্দ্রীয় এজেন্সি গুলির রাজ্যের বাছাই করা কিছু অফিসার। নির্বাচনের প্রাক্কালে কলকাতায় র’ এর প্রধানের এই আগমন যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক মহল।

অনুপ্রবেশ সহ নির্বাচনে কালো টাকার ব্যবহার রুখতে কড়া নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যে নাকা চেকিং করার সময় কোলাঘাট সংলগ্ন জাতীয় সড়ক থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা। উড়িষ্যা(Orissa) থেকে তিনজন এই লক্ষ লক্ষ টাকা নিয়ে শহরে প্রবেশ করার সময় গাড়ি।সহ ধরা পড়ে। নির্বাচন কমিশন ইতিমধ্যে মালদহের (Malda)বেশ কয়েকটি বিধানসভায় এলাকাকে কালো টাকা আনা গোনার কেন্দ্রস্থল বলে চিহ্নিত করেছে। কলকাতার দুটি কেন্দ্রকেও অবৈধ অর্থের লেনদেনের স্থল বলে কমিশন তার রিপোর্টে উল্লেখ করেছে।

এমতো পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা র ‘-এর প্রধানের কলকাতায় পদার্পণ যথেষ্ট উল্লেখযোগ্য বলেই মনে করছে ওয়াকিবহুল মহল। তবে তিনি কতদিন এখানে থাকবেন এই গোটা বিষয়টি অত্যন্ত গোপন রাখা হয়েছে। জানা গেছে, ওই হোটেলে কয়েকটি বৈঠক করার পর তিনি এই শহর ছেড়ে অন্যত্র রওনা দেবেন। কলকাতা বিমানবন্দরের(Kolkata Airport) কাছাকাছি তাই একটি হোটেলে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। গোটাও হোটেলটিকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে।রাজনৈতিক মহলের ব্যাখ্যা হল , দেশে সি এ এ চালু হওয়ার পর তড়িঘড়ি কলকাতায় হাজির হয়েছেন ‘র ‘ এর প্রধান রবি সিনহা।

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল