ভবানীপুর জোড়া খুন কাণ্ডে লোপাট মোবাইল মিলল ম্যানহোলের ধারে

এলাকার ১০০ টি সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহের তালিকায় বেশ কয়েকজন। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুরে দম্পতি খুনের ঘটনায় খোয়া যাওয়া মোবাইল মিলল ম্যানহোলের ধারে। ম্যানহোলের পাশে একটি জঞ্জালের স্তূপ থেকে উদ্ধার হয়েছে মোবাইলটি (MOBILE)। পুলিশ (POLICE) এই লোপাট হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ধর্মতলা থেকে। জানা গিয়েছে, কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ। শাহ দম্পতি খুনের তদন্তে হাতে আসতে পারে নতুন তথ্য, এমনটাই ধারণা পুলিশের। মনে করা হচ্ছে, এই ঘটনায় পরিচিত কেউ জড়িত।

খুনের পরেই লোপাট করা হয়েছিল দম্পতির ২ টি মোবাইল। তারমধ্যে ১ টি মোবাইল উদ্ধার করা গিয়েছে। তল্লাশি চলছে অপর মোবাইলের। জানা গিয়েছে, উদ্ধার হয়া মোবাইলটি অশোক শাহ’র। পুলিশের অনুমান,  মৃত শাহ দ্মপতির পরিচিত কেউ এই ঘটনায় জড়িত। সেই খুলে দিয়েছিল দরজা। প্রোঢ়া রশ্মিতা শাহকে সেভেন এমএম পিস্তল দিয়ে গুলি করে খুন করা হয়েছিল বলে অনুমান। উল্লেখ্য, গুলি মাথার পেছন দিক থেকে ঢুকে কান দিয়ে বেরিয়ে যায়। এর আগেই নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে অশোক শাহকে। পুলিশের অনুমান, নজর ঘরাতেই চালানো হয়েছে লুঠপাট। এই ঘটনায় ব্যক্তিগত আক্রোশ বা ব্যবসায়িক হিংসা থাকতে পারে বলে অনুমান। প্রসঙ্গত, গত মঙ্গলবার হয়ে গিয়েছে শাহ দম্পতির ময়নাতদন্ত। তারপর দাহ করা হয়েছে দেহ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার ১০০ টি সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহের তালিকায় বেশ কয়েকজন। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। উদ্ধার হওয়া মোবাইলের শেষ টাওরার লোকেশন বড়বাজারের মেহেতা বিল্ডিং। ব্যবসায়ী শাহ চিন থেকে টর্চ আমদানি করে কলকাতায় ব্যবসা করতেন। বসতেন মেজ জামাইয়ের অফিসে।

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য