নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কলকাতা জুড়ে শুরু ইডির তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শহর জুড়ে ফের শুরু হল ইডির তল্লাশি। শুক্রবার সকালে ১৭৮ পিয়ারী মোহন রায় রোডে চেতলা ৮২ নম্বর ওয়ার্ড বিশ্বরূপ বসুর নামক পরিবহন ব্যবসায়ী বাড়িতে শুরু হয়েছে তল্লাশি। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জন্য ইডির এই তল্লাশি বলে জানা গিয়েছে। এদিনের তল্লাশি অভিযানের মূল বিষয় হল- শিক্ষা নিয়োগের দুর্নীতির টাকা কোথায় কোথায় গিয়েছে? কার কার কাছে পাচার করা হয়েছে? এই তদন্তের জন্য বিশ্বরূপ বসুর বাড়িতে ইডির  আধিকারিকদের  সাথে রয়েছে বিশাল কেন্দ্র বাহিনী।

স্থানীয় সূত্রে খবর, বিশ্বরূপ বসু একজন  তৃণমূল কর্মী।  তাঁর পরিবহণ সংক্রান্ত ব্যবসা রয়েছে।  এছাড়াও এদিন চেতলা, লেক টাউন-সহ ৫ জায়গায় চলছে ইডি-র তল্লাশি অভিযান ।  নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও কলকাতা এবং রাজ্যের অন্যান্য জায়গায় হানা দিয়েছে ইডি। চলতি মাসের ৮ তারিখ রাজারহাটে  পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ একজনের বাড়িতে ইডি তল্লাশি শুরু করে।

তবে এদিনের তল্লাশি শুধু শিক্ষা নিয়োগ মামলার জন্য নয়। ইডির তরফে জানা গিয়েছে, দিল্লির একটি মামলার তদন্তের জন্য মহানগর জুড়ে শুরু হয়েছে তল্লাশি। গত ২১ মার্চ সকাল থেকেই কলকাতা জুড়ে অভিযান শুরু করে ইডি। লিগঞ্জ, পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান হয়। বালিগঞ্জ সার্কুলার রোডে  একটি ব্যবসায়ীর বাড়িতে চলে ইডির তল্লাশি। আর এবার  ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শহর জুড়ে শুরু হয় ইডির অভিযান।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের