দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘পাহারায় পাবলিক’-এ বিপত্তি, ছাড় নেই ‘সাদা মাথা’দেরও

নিজস্ব প্রতিবেদক: আতসকাঁচে সবই চোখে পড়ে। বিরোধীদল হোক বা নিজেরদল ‘টিকটিকি’ থেকে রেহাই নেই কারোরই। তবে বরাবরের ‘অতি শৃঙ্খলা’ নিয়ম মেনে আলিমুদ্দিন (Alimuddin) জারি করল ‘ফরমান’। কিছুদিন আগেই আলিমুদ্দিন থেকে ঘোষণা করা হয়েছিল ‘পাহারায় পাবলিক’ কর্মসূচির কথা। রেড ভলেন্টিয়র-দের ওপর দয়িত্ব দেওয়া হয়েছিল এই কর্মসূচির।

নির্দেশ ছিল, দশ বছরে ফুলে ফেঁপে ওঠা জোড়াফুল শিবিরের নেতাদের চোখ ছানাবড়া করা বাড়ি-গাড়ি দেখতে পেলেই তার ছবি তুলে পাঠাতে হবে ‘লাল দুর্গে’। এও বলা হয়েছিল তা নিয়ে প্রকাশিত হবে সংকলন। সেই কথা ঘোষণা করেছিলেন বামফ্রন্টের রাজ্য সম্পাদক খোদ মহম্মদ সেলিম। আর এতেই হল বিপত্তি। আলিমুদ্দিনে জমা পড়তে শুরু করেছিল শাসক শিবিরের কোনও কোনও নেতৃত্বের চোখ ধাঁধানো বাড়ি-গাড়ি। উৎসাহে ‘তদন্তে’ ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র- যুব তরুণ তুর্কিরা। তারপর আরও যা ছবি আসতে শুরু করেছিল তা দেখে মাথায় হাত পড়েছে লালদলের ‘সাদা মাথা’ দের।

সূত্রের খবর, প্রবল উৎসাহে কোনও কোনও বাম নেতাদের চমকপ্রদ বাড়ি-গাড়ির ছবিও এসেছে তথ্য সমেত। এরপরেই নড়েচড়ে বসেছে নেতৃত্ব। আলিমুদ্দিন থেকে নতুন করে ফোন করে বলা হয়েছে, নিজেদের দ্বন্দ্ব লুকিয়ে শাসক শিবিরের দম্ভের ছবি ও তথ্য পাঠাতে। তার মানে কি জেলায় জেলায় ‘সাদা মাথা’ দের সম্পত্তির হিসেবে চটেছে তরুণ লাল বাহিনী? সেই সমস্ত তথ্য রাজ্য নেতৃত্বের চোখে এনে ব্যবস্থা নিতে বলা? প্রসঙ্গত, রাজনৈতিক মহলে প্রায়ই শোনা যায়, বাম সাম্রাজ্য পতনের জন্য আরও বেশি করে দায়ী শেষের দশ বছর। কিছু পুরনো নেতার ‘অতি বাড়বাড়ন্ত’ কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তরুণ বাহিনী? অস্বীকার করার উপায় নেই খুব একটা। রেড ভলেন্টিয়ররাই কিন্তু অতিমারির সময়ে জীবন বিপন্ন করে এগিয়ে এসেছিল, সেভাবে নজরে পড়েনি ‘সাদা মাথা’দের।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, রেড ভলেন্টিয়রদের (Red Volunteer) ‘নজরদারি’তে শাসকদলের নেতাদের পাশাপাশি উঠে এসেছে অনেক ‘লাল নেতা’র নামও। এই কথা স্বীকার করেছেন দলেরই এক শীর্ষস্থানীয় নেতা। বলেছেন, কর্মীদের অনেকে না বুঝে এই কাজ করে ফেলেছেন, তাঁদের সাবধান করে দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ