অ্যালোপ্যাথি চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সিদ্ধান্ত রাজ্য মেডিকেল কাউন্সিলের

ভিন রাজ্য থেকে রেজিস্ট্রেশন করিয়ে আসা সব অ্যালোপ্যাথি চিকিৎসকদের পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ভাবে করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা আর বাঙালিকে নিত্যদিন উঠতে বসতে গাল পাড়েন দেশের নানা রাজ্যের মানুষজন। তাঁদের চোখে এবং মতে বাংলায় সব কিছুই খারাপ। এখানে আইনশৃঙ্খলা বলে কিছু নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই, চাকরি নেই, ভাল পরিষেবা নেই, শিল্প নেই, শিক্ষা নেই ইত্যাদি। অথচ সেই সব ভিন রাজ্যের মানুষেরাই ক্রমশই কলকাতা সহ শহরতলি এলাকায়ে এবং রাজ্যের বড় বড় শহরে ভিড় জমাচ্ছেন। নিজেরা তো আসছেনই সঙ্গে আত্মীয়পরিজন বন্ধুবান্ধবদেরও নিয়ে আসতে পিছুপা হচ্ছেন না। রাজ্যের প্রায় সর্বত্রই অবাঙালিদের ভিড় বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে তাঁদের দাদাগিরি ও দাপটও। কিছু কিছু ক্ষেত্রে তো বাঙালিরাই এখন কোনঠাসা দশায় রয়েছেন। দেখা যাচ্ছে, ভিন রাজ্য থেকে আসা এই সব মানুষদের মধ্যে অনেকেই আবার এই রাজ্যের চিকিৎসা ক্ষেত্রেও যোগ দিচ্ছেন। এবার সেই সব চিকিৎসকদের ক্ষেত্রেই বড় পদক্ষেপ করল রাজ্যের মেডিকেল কাউন্সিল(West Bengal Medical Council)। 

দেখা যাচ্ছে, রাজ্যে যে সব অ্যালোপ্যাথি চিকিৎসক(Allopathy Doctor) এখন সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন বা নিজেরা প্র্যাকটিস(Practice) করছেন তাঁদের অনেকেই অন্যান্য রাজ্যের রেজিস্ট্রেশন(Registration) নিয়ে এসে এই রাজ্যে প্র্যাকটিস করছেন। কিন্তু, কোনও সমস্যা হলে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারছে না রাজ্যের মেডিকেল কাউন্সিল। কেননা তাঁরা সেই কাউন্সিলের সদস্য নন। সেখানে রেজিস্ট্রেশনও করাননি। আর সেই সূত্রেই এবার রাজ্যের মেডিকেল কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, ভিন রাজ্য থেকে রেজিস্ট্রেশন করিয়ে আসা সব অ্যালোপ্যাথি চিকিৎসকদের এবার থেকে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ভাবে করতে হবে।

বাংলায় সরকারি বা বেসরকারি কিংবা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতে গেলে অ্যালোপ্যাথি চিকিৎসকদের ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। এই মর্মে একটি নির্দেশিকাও(Guidelines) জারি করা হয়েছে কাউন্সিলের তরফে। কাউন্সিলের তরফে জানানো হয়েছে, সরকারি, বেসরকারি ক্ষেত্রে প্র্যাকটিস করা এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়া, চিকিৎসদের ক্ষেত্রে যদি কেবলমাত্র অন্য রাজ্যের রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে তা আর চলবে না। বরং তাঁদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী ৩ মাসের মধ্যেই সেই রেজিস্ট্রেশন করতে হবে।কোনও সমস্যা হলে সমস্ত দিক বিবেচনা করে এদের বিরুদ্ধে পদক্ষেপ করার ক্ষমতা কাউন্সিলের হাতে থাকবে।

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস