দু’দিন শহরের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে ছুটবেন রোনাল্ডিনহো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর আনন্দে উৎসবের মেজাজে তিলোত্তমায় রোনাল্ডিনহো। দু’দিনের ঠাসা কর্মসূচি নিয়ে কলকাতায় এসেছেন ব্রাজিলের ম্যাজিশিয়ান। রবিবার কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। তাঁকে স্বাগত জানান দমকলমন্ত্রী সুজিত বসু। সোমবার একাধিক পুজোতে হাজির হয়েছেন বিশ্বখ্যাত ফুটবল তারকা।

সুজিত বসুর পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ১২.৩০ নাগাদ পৌঁছন। তাঁকে ঘিরে উৎসাহী জনতার আনন্দের সীমা ছিলনা। এরপরেই পৌঁছন আহিরটোলা যুবকবৃন্দের পুজোয়। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা করেন তিনি। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জার্সি উপহার নিয়ে যাওয়ার কথা রোনাল্ডিনহোর। দুজনের মধ্যে কুশল বিনিময় হয়। সন্ধ্যে ৬টা নাগাদ একটি সংস্থার অনুষ্ঠানে যোগ দেবেন। ৭টা নাগাদ আইএফএফ-এর অনুষ্ঠানেও হাজির থাকবেন কিংবদন্তী। ফের বেরিয়ে পড়বেন পুজো বারুইপুর ও নরেন্দ্রপুরের পুজো ভ্রমণে।

মঙ্গলবার ১৭ তারিখেও তাঁর কর্মসূচি রয়েছে। সেন্ট জেভিয়ার্সে যাওয়ার কথা রয়েছে। এরপর  ১২.২০ নাগাদ ভবানী ভবনে যাবেন। ১.১৫ নাগাদ তিনি ভবানী ভবন থেকে লালবাজার যাবেন। এরপর মহেশতলা, চেতলা অগ্রণীর পুজোতে যাবেন। রাত ৮টা নাগাদ কলকাতা থেকে বিদায়ের আগে ভোজ সারবেন।  

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান! নায়িকার ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৩৮ বছরের গৃহশিক্ষিকাকে নিয়ে পালিয়ে গেল ১৬ বছরের ছাত্র, শোরগোল প্রেমনগরীতে

ত্রিকোণ প্রেমের ভয়ঙ্কর পরিণতি! জামিন পাওয়া গ্যাংস্টারকে কুপিয়ে খুন অন্য গ্যাংস্টারের

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?