মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরকে টার্গেট আরএসএসের, বিজেপির সাথে বৈঠকের সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগামী বছর বিধানসভা নির্বাচনের লড়াইয়ের জন্য ভোটের প্রস্তুতি বিজেপি কি আদৌ নিয়েছে? সে বিষয়ে জানতে এবং পরিকল্পনা করতে আরএসএস(RSS) বঙ্গ বিজেপি ব্রিগেডের নেতৃত্বের সাথে বৈঠকে বসবেন। আগামী সপ্তাহের মঙ্গলবার ভবানীপুরে এক প্রাক্তন মন্ডল সভাপতি বাড়িতে বৈঠকে বসবে বিজেপি ও আরএসএস নেতৃত্ব। বিধানসভা ভোটের আর বেশি দিন বাকি নেই। শাসক তৃণমূল যেমন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্য প্রশাসনের দলীয় নেতা কর্মীদের ভোটের ময়দানে নামিয়েছে তেমনি প্রধান বিরোধী দল বিজেপিও তোড়জোড় শুধু করে দিয়েছে লড়াইয়ের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজেপি নেতৃত্ব কিভাবে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তা জানতেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিমবঙ্গের নেতারা বৈঠকে বসবেন।

এই বৈঠকটিকে ‘চিন্তন’ বৈঠক নাম দিয়েছে আর এস এস। যে নেতার বাড়িতেই বৈঠক হবে সেই বাড়িতে ভবানীপুর ২ মন্ডলের দফতর। ওই দফতরটি ৭৩ নম্বর ওয়ার্ডেই। ওই ওয়ার্ডেই মুখ্যমন্ত্রীর বাড়ি। ওই ওয়ার্ডের কাউন্সিলর মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়(Kajari Bandopadhay)। ভবানীপুর বিজেপি নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে ভবানীপুর বিধানসভার তিনটি মন্ডল এর দায়িত্বপ্রাপ্ত নেতাদের ওই বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভবানীপুরে বিজেপি নেতারা বৈঠকের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ওই বৈঠকে ভবানীপুরের ৩টি মন্ডল কিভাবে প্রস্তুতি নিচ্ছে তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে। তবে আরেকটি বিষয়ে বইটাকে আলোচনা হতে পারে সেটি হল ভবানীপুর বিধানসভা(Bhownipur Assembly) কেন্দ্রে কোন জাতির কত ভোট ভোটার আছে তার পরিসংখ্যান নিয়ে ও। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বাঙালি ভোটার যেমন আছে তেমনি রয়েছেন গুজরাটি পাঞ্জাবি, সিন্ধি , মাড়োয়ারি এবং ওড়িয়া ভোটার। ২৪ শতাংশ মুসলিম ভোটারও আছে। তাই আরএসএস ভবানীপুরের সামাজিক সমীকরণ বিজেপির পক্ষে কিভাবে আনা যায় তা নিয়ে ওই বৈঠকে আলোচনা করতে পারে।

অপরদিকে ভবানীপুর বিধানসভা নিয়ে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মধ্যে ওই বিধানসভা কেন্দ্রের সামাজিক সমীকরণ নিয়ে সমীক্ষা করানো হয়েছে। এবার ভবানীপুর নিয়ে আগ্রহ দেখাতে শুরু করল আরএসএস। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আটটি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড মুখ্যমন্ত্রী কে জিততে বেশি সাহায্য করে। সেই ওয়ার্ডটি হলো ৭৭ নম্বর ওয়ার্ড। ২০১১ সালে উপনির্বাচনে ওই ওয়ার্ড জেতা শুরু হয় মুখ্যমন্ত্রীর(CM)। ৭৭ নম্বর ওয়ার্ড বাদ দিলে বাকি ছাত্রী ওয়ার্ডে বিজেপির ভোট অংক বেশ ভালো। সেই ভোট আরো বাড়ানোর লক্ষ্যে এবার আসরে নামছে আরএসএস।

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি