বাংলা ভাগ নিয়ে আর একটাও শব্দ নয়, কড়া নির্দেশ সঙ্ঘের

বিজেপি নেতাদের বাংলা ভাগের ষড়যন্ত্রে বড়সড় ধাক্কা দিল আরএসএস। সাফ জানিয়ে দিল, বঙ্গভঙ্গ নিয়ে আর একটিও শব্দ খরচ নয়। জয় হল মমতারই।

Share:

নিজস্ব প্রতিনিধি: পদে পদে বঞ্চনা আর অনুন্নয়নের অভিযোগ তুলে বঙ্গ বিজেপির(Bengal BJP) নেতারা থেকে থেকেই বাংলা ভাগের দাবি তুলছিলেন বিগত কয়েক বছর ধরেই। কেউ চাইছিলেন পৃথক গোর্খাল্যান্ড, কেউ পৃথক কামতাপুর, কেউ বা পৃথক উত্তরবঙ্গ রাজ্য। দাবি উঠেছিল দক্ষিণবঙ্গ থেকেও। চাই পৃথক রাঢ়বঙ্গ রাজ্য, চাই পৃথক জঙ্গলমহল রাজ্য। মানে বাংলাকে ভেঙে টুকরো টুকরো করে বিজেপির নেতারা সেখানে নিজ নিজ রাজত্বপাট খুলে বসে থাকতে চাইছিলেন। শুধু তাই নয়, এই ইস্যুগুকি তুলে ধরেই তাঁরা ভোট ময়দান গরম করতেও শুরু করে দিয়েছিলেন। কিন্তু এবার সেই বাংলা ভাঙার ষড়যন্ত্রেই বড়সড় আঘাত হানল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ(RSS) বা আরএসএস। তাঁরা সাফ জানিয়ে দিল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়(Syama Prasad Mukhopadhay) বাংলাকে যে ভাবে রেখে গিয়েছেন, তাঁরা সে ভাবেই বাংলাকে দেখতে চান। বঙ্গ বিজেপির আর কোনও নেতা বা জনপ্রতিনিধি তাই বাংলা ভাগ নিয়ে আর কোনও মন্তব্য না করেন। একটি শব্দ খরচ করা যাবে না বঙ্গ ভঙ্গ নিয়ে। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে সঙ্ঘের হয়ে বঙ্গ বিজেপিকে এই নির্দেশ দিয়েছেন বিজেপিরই কেন্দ্রীয় নেতৃত্ব।

আরও পড়ুন ভূমি ও রাজস্ব বিভাগের নজরদারিতে এবার দুর্নীতি দমন শাখা

বিগত কয়েক বছর ধরে বিজেপির ছোট-বড়, মেজ-সেজ নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা থেকে থেকেই বাংলা ভাগের পক্ষে সরব হচ্ছিলেন। সাওয়াল করছিলেন কেন্দ্রশাসিত পৃথক গোর্খাল্যান্ড, কামতাপুর, উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ ও জঙ্গলমহল রাজ্য গঠন নিয়ে। এমনকি উঠেছিল গণভোট নেওয়ার দাবিও। দেরী হলেও সঙ্ঘের নেতারা বুঝতে পেরেছেন যে, বাংলাকে ভাগ করার এই সব দাবি কার্যত বিজেপিকেই বাংলার মাটিতে ক্রমশ দুর্বল করে দিচ্ছে। তার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, মান্যতাকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। মানুষ বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিতে শুরু করেছে। বিজেপিকে বাংলার মানুষ এখন বাংলা ও বাঙালির চরমতম শত্রু হিসাবেই দেখছে। এই অবস্থা থেকে বার হতে না পারলে বাংলার বুক থেকে বিজেপি কার্যত নিশ্চিহ্ন হয়ে যাবে। বিধানসভা বা লোকসভায় আসন জেতা তো দূর, বুথে বুথে দলের কার্যালয় খোলারও লোক থাকবে না। সঙ্ঘের প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে বাংলা ভাগের দাবিতে সব থেকে বেশি সোচ্চার হয়েছিলেন সেই বাংলাকে নতুন করে ভেঙে টুকরো টুকরো করা কোনও মতেই মেনে নিতে পারবে না সঙ্ঘ। আর তাই তাঁদের কড়া নির্দেশ নেমে এসেছে বঙ্গ বিজেপির নেতাদের ওপর। ‘বঙ্গভঙ্গ নিয়ে আর একটিও শব্দ নয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলাকে যে ভাবে রেখে গিয়েছেন, আমরাও সে ভাবেই বাংলাকে দেখতে চাই। অখন্ড বঙ্গ।’

আরও পড়ুন আবাস বিক্ষোভ ঠেকাতে কড়া পদক্ষেপ নবান্নের, ২ দিনের সময়সীমা

সঙ্ঘের এই নির্দেশ বঙ্গ বিজেপির অনেক নেতার স্বপ্ন ও পরিকল্পনাকেই যে বড়সড় ধাক্কা দিয়েছে সে আর বলার নয়। একই সঙ্গে এই অবস্থান কার্যত বাংলার বুকে তৃণমূলের(TMC) অবস্থানকেই আরও শক্তপোক্ত করল। বঙ্গ বিজেপির নেতাদের তোলা বঙ্গভঙ্গের প্রস্তাবের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে সরব হয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাবে প্রতিবাদ জানিয়েছে, তৃণমূলের নেতারা যেভাবে গণপ্রতিবাদ জানিয়েছেন, কার্যত সেই সব ঘটনা ও অবস্থানকেই সঙ্ঘ এবার মান্যতা দিল বলেই এখন অনেকে মনে করছেন। আরও লক্ষ্যণীয় বিষয় মোদি-মমতা এবং কেন্দ্র-রাজ্যের সম্পর্ক যখন সহজ হচ্ছে ক্রমশ, একে অপরের পাশে দাড়াতে দেখা যাচ্ছে যখন ঠিক তখনই সঙ্ঘের এই কড়া নির্দেশ কার্যত বাংলার বুকে ও দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই(Mamata Banerjee) পায়ের নীচে শক্তপোক্ত জমি এনে দিল। ৩০ ডিসেম্বর বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাঁর সঙ্গে সেদিন একমঞ্চেই দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার আগে সঙ্ঘের এই কড়া নির্দেশ কার্যত মোসি-মমতা সম্পর্ককে অন্য উচ্চতায় তুলে নিয়ে যাবে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারনা।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের