এক্স আর্মি লেখা গাড়ি কার? সাখাওয়াতের স্ট্রংরুমে ঢুকতেই বাইরে বিক্ষোভ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোট গণনার আগের দিনেই ফের অশান্তি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে। এদিন সাতসকালে লর্ড সিনা রোডের গলিতে ঢোকে একটি টাটা সুমো। সেই গাড়ির ড্যাশবোর্ডে ছিল বিজেপির লোগো ও পতাকা। সঙ্গে লেখা ছিল এক্স আর্মি। গাড়িটি কার? কেনই বা এসেছে সেটি। কোনওরকম চেকিং ছাড়াই সেই গাড়িকে ঢুকতে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরপরে চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গিয়েছে, রবিবার সকালে গণনাকেন্দ্রের বাইরে ছিল ত্রিস্তরীয় নিরাপত্তা। রয়েছে পুলিশ বাহিনীও। পাশাপাশি তৃণমূল ও বিজেপির এজেন্টরাও বসে রয়েছেন সবসময়। কেউ যাতে সেখানে প্রবেশ না করতে পারেন, কড়া নজর রাখা হয়েছে। তারমধ্যেই এক্স আর্মির গাড়ি ঢুকল সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। সেই গাড়ি থেকে নেমে একজনকে ভিতরেও ঢুকতে দেখা যায়। অভিযোগ, কোনও চেক না করেই ঢুকতে দেওয়া হয়েছে তাঁকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তৃণমূলের এজেন্টরা এই ঘটনায় বিক্ষোভ দেখাতে শুরু করেন।

তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশের সামনে দিয়ে গাড়ি ঢুকে যাচ্ছে, অথচ কেউ কিছুই বলেনি। পরে সেই গাড়িটি বেরিয়ে যেতেও দেখা যায়। এই কেন্দ্রেই রয়েছে ভবানীপুর বিধানসভার ইভিএম। সেটির নিরাপত্তায় একদিন এখানে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুম ঘিরে নজিরবিহীন উত্তেজনা তৈরি হয়েছিল। ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছিল নির্বাচন কমিশন। স্ট্রং রুমে গিয়ে ঠিক কি কি করেছেন মুখ্যমন্ত্রী, রাতে কি কি ঘটনা ঘটেছে সেই সম্পর্ক বিস্তারিত রিপোর্ট কমিশনে পাঠানো হয়েছে। এবার ফল ঘোষণার আগের দিনেই ফের সেি একই কেন্দ্রে এক্স আর্মি লেখা গাড়ি নিয়ে উঠছে প্রশ্ন। 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ