জেল যাত্রার জেরে পার্থ’র বেতন গেল কমে

বেতনে কোপ পড়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ’র এখন মাসমাইনে ২১,৮৭০ টাকা। এর আগে তিনি প্রায় ৮২ হাজার টাকা মাইনে পেতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হায় হায় রে হায় হায়। জেলে গিয়ে ‘কুমড়োপটাশ’-এর মাইনে গেল কমে! এবার কী হবে? সেটাই এখন ভাবতে বসেছে অনেকে। তাও এক আধ টাকা মাইনে কমেনি, পুরো ৬০ হাজার টাকা মাইনে(Salary) কাটা পড়ছে। একেই তো যা সম্পত্তি তৈরি করা হয়েছিল, ফ্ল্যাটে ফ্ল্যাটে জমানো হয়েছিল, সব গিয়েছ ইডির দখলে। এবার মাইনেতেও হাত পড়ে গেল রে। কীভাবে চলবে বাকি জীবন? বাটি হাতে রাস্তায় দাঁড়াতে হবে নাকি শেষে? রসিকজনে জিজ্ঞাসা করে একে ওকে তাঁকে।

রাজ্য বিধানসভার(West Bengal State Assembly) সচিবালয় সূত্রে জানা গিয়েছে, বেতনে কোপ পড়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chattopadhay)। রাজ্যের অন্য বিধায়কদের তুলনায় এ বার অনেকটাই কম বেতন পাবেন তিনি। প্রায় ৬০ হাজার টাকা কমে যাবে তাঁর বেতন। বাংলার বিধায়কদের এখন বিভিন্ন ভাতা বাদ দিয়ে বেতনের পরিমাণ মাত্র ২১,৮৭০ টাকা। পার্থ এখন সেটাই পাবেন। কেননা তাঁকে তৃণমূল দলের সব পদ থেকে ও রাজ্য সরকার তাঁকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দিলেও তিনি এখনও বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক। আর সেই বিধায়ক পদে এখনও থেকে যাওয়ার জন্যই পার্থ’র এখন মাসমাইনে ২১,৮৭০ টাকা। কিন্তু এর আগে তিনি প্রায় ৮২ হাজার টাকা মাইনে পেতেন। কেননা রাজ্য বিধানসভায় মোট ৪১টি কমিটি রয়েছে। আর এই সব কমিটিতে ঠাঁই মেলে বিধায়কদেরও। আবার সেই কমিটির বৈঠকে যোগ দিলেই মেলে বাড়তি মাইনে। সব মিলিয়ে এইভাবে একজন বিধায়ক মাসে ৮২ হাজার টাকা পান।

কিন্তু পার্থ এখন আছেন জেলে(Jail)। কবে ছাড়া পাবেন তারও কোনও ঠিকঠিকানা নেই। তাই রাজ্য সরকারও তাঁকে আর কোনও কমিটিতে রাখার জন্য সুপারিশ করেনি। আর তাই পার্থ বাড়তি বেতনও আর পাবেন না। ৮২ হাজারের জায়গায় ২২ হাজার টাকার সামান্য কম বেতন পেয়েই তাঁকে এখন সন্তুষ্ট থাকতে হবে। তৃণমূল(TMC) পরিষদীয় দলের তরফে বিধানসভার সচিবালয়কে বলা হয়েছে পার্থকে বিধানসভার কোনও কমিটিতে না রাখতে। তার জেরেই বাদ পড়েছেন পার্থ। আর ওই সব কমিটি থেকে বাদ পড়তেই পার্থ’র বেতন গেছে কমে। তৃণমূলের বক্তব্য, পার্থ এখন জেলবন্দি। কবে আবার বিধানসভায় এসে কাজে যোগ দিতে পারবেন, তার ঠিক নেই। তাই অযথা তাঁকে কমিটিতে রাখার কোনও যৌক্তিকতা নেই। বদলে যে সব বিধায়ক নিয়মিত বৈঠকে যোগ দিতে পারবেন, এ ক্ষেত্রে তাঁদের সুযোগ দেওয়া হবে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!