পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজের আশায় কলকাতায় এসেছিলেন। কয়েক মাসের মধ্যেই নিথর দেহ ফিরল বাড়িতে। নিউমার্কেটের শিখা ইন হোটেলে আগুনে মৃত্যু হল ১৯ বছরের সন্দীপ পাসওয়ানের। হাসপাতাল চত্বরে বসে কান্নায় ভেঙে পড়লেন যুবকের কাকা ও দাদা। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা সন্দীপ। পরিবারে রয়েছেন মা, দাদা ও বোন। পড়াশোনা আর এগোয়নি। বাড়িতেই ছিলেন তিনি। এরপর শুরু হয় কাজের খোঁজ।

প্রায় তিন মাস আগে কলকাতায় আসেন সন্দীপ। নাগেরবাজারে থাকেন তাঁর কাকা সীতারাম পাসওয়ান। তিনিই কলকাতায় কাজের ব্যবস্থা করেন। এরপর শিখা ইন হোটেলে কাজ শুরু করেন তরুণ। ঝাড়ু দেওয়া থেকে সাফাই সব কাজই করতেন সন্দীপ। হোটেলেই থাকতেন তিনি। মঙ্গলবার রাতেও অন্য দিনের মতো কাজ শেষে সেখানেই ছিলেন। কিন্তু রাত বাড়তেই বদলে যায় সবকিছু। রাত পৌনে ২টো নাগাদ হোটেলের তিনতলায় আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। গোটা বিল্ডিং ঢেকে যায় কালো ধোঁয়ায়। বেরিয়ে আসার চেষ্টা করেন সন্দীপ। কিন্তু সরু সিঁড়ি আর ঘন ধোঁয়া বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত বেরোতে পারেননি তিনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে তাঁর।

আরও পড়ুন: খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

বুধবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজে পৌঁছন কাকা সীতারাম। সেখানেই সন্দীপের দেহ শনাক্ত করেন তিনি। প্রিয় ভাইপোর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। সীতারাম বলেন, সন্দীপের বাবা প্রায় চার বছর আগে মারা গিয়েছেন। পরিবারের প্রয়োজনেই ছেলেটিকে কলকাতায় এনেছিলেন তিনি। কাজ করে সংসারকে সাহায্য করতে চেয়েছিলেন তরুণ। কাকার দাবি, ‘হোটেলে ফ্রিজের পাশে ঘুমোতেন সন্দীপ। তাঁর কাছ থেকে জানতে পেরেছেন, ফ্রিজের কম্প্রেসার ফেটে আগুন লেগেছিল। আগুনে সন্দীপের মুখ ও বুকের কিছুটা অংশ ঝলসে যায়।’

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

শুটিং সেটে গুরুতর আহত কার্তিন আরিয়ান, হাঁটুতে চোট নিয়ে হাসপাতালে ভর্তি, হবে সার্জারি

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

‘কোনও গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া চলবে না’, রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে বার্তা অর্জুন সিংহের

বাঙালির পছন্দের পোনা মাছের চপ, এবার বানিয়ে ফেলুন বাড়িতেই

‘ঘুষখোর ধরো, জেল ভরো’, দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি মন্ত্রী দিলীপের

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ