স্বাস্থ্যসাথী নিয়ে কড়াকড়ি! সাধারণ মানুষের সুবিধার্থে নয়া নির্দেশিকা রাজ্য সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ সরকারের(West Bengal Government) উদ্যোগে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প(Sasthya Sathi Project) চালু হওয়ার পর রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় ঘটে গিয়েছে বিপ্লব। সাধারণ মানুষ খুব অনায়াসেই চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। টাকার জন্য আটকে থাকছে না বড় অপারেশন। কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভান্ডারের মতো রাজ্য সরকারের এই কল্যাণমুখী প্রকল্পের জনপ্রিয়তাও কোনও অংশে কম নয়। তবে বেসরকারি হাসপাতালগুলি অনেক সময়ই স্বাস্থ্যসাথী কার্ডের বদলে পরিষেবা দিতে চান না এই অভিযোগ উঠে এসেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। এই অভিযোগ যাতে আগামীদিনে সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয়ে দাঁড়ায় তাই আগেভাগেই স্বাস্থ্যসাথী নিয়ে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

আরও পড়ুনঃ স্বীকৃতি ছিনিয়ে নেওয়ার বিজয় উৎসব, রসগোল্লা দিবসে ব্যাপক উদযাপন রাজ্যজুড়ে

স্বাস্থ্যসাথী নিয়ে এবার আরও কঠোর নবান্ন(Nabanna)। এই প্রকল্পের অধীনে কি কি চিকিৎসা সুবিধা দেয় রাজ্য, বেসরকারি হাসপাতালগুলিতে এই কার্ডের মাধ্যমে কি কি চিকিৎসা সুবিধা পাওয়া যাবে ইত্যাদি প্রশ্নের উত্তর নোটিশ বোর্ডে অথবা দেওয়াল লিখনের মাধ্যমে ডিসপ্লে করতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে। স্বাস্থ্য দফতরকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। এর ফলে সাধারণ মানুষ খুব সহজেই পরিষেবাগুলির ব্যাপারে জেনে নিতে পারবেন। এছাড়াও অর্থনৈতিক কারণে হয়রানির মুখে পড়তে হবে না।

আরও পড়ুনঃ ভিডিও বানানোর নামে টমেটো সস চুরি! অদ্ভুত চ্যালেঞ্জে তুমুল নিন্দার মুখে যুবক

এই ব্যবস্থার মূল কারণ, বেসরকারি হাসপাতালগুলির দাদাগিরি বন্ধ করা। অনেক সময় স্বাস্থ্যসাথী কার্ডে উপলব্ধ পরিষেবা দিতে রাজি থাকে না এই হাসপাতালগুলি। যার ফলস্বরূপ ভুগতে হয় রোগীকে এবং তাঁর পরিবারবর্গকে। এবার থেকে বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে এসে যাতে রোগীর পরিবারের নজরে পরে এমন জায়গাতেই ডিসপ্লে করাতে হবে ওই বোর্ড। পূর্বে দেখা গিয়েছে, স্বাস্থ্যসাথীর অধীনে চিকিৎসা করাতে এসে ভুল বোঝানোর অভিযোগ ওঠে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির বিরুদ্ধে। স্বাস্থ্যসাথীর অধীনে চিকিৎসা ব্যবস্থার সুবিধা নিয়ে ভুল বোঝানোরও অভিযোগ রয়েছে। এই ভুল বোঝানোর জেরে স্বাস্থ্যসাথীর বদলে রোগীদের নিজেদের পকেটের টাকা খরচ করেই চিকিৎসা করাতে হয় বলে অভিযোগ। সেই কারচুপি বন্ধ করতেই এবার কড়া ব্যবস্থার পথে হাঁটল নবান্ন।

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবা যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

রুক্মিণীর বিকিনি পরা ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল