পার্থর জামিন আবেদন নিয়ে সিবিআইকে হলফনামা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন সংক্রান্ত মামলায় সিবিআইয়ের কাছে হলফনামা দাবি করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের ডিভিশন বেঞ্চ। আগামী দুই সপ্তাহের মধ্যে ওই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।

২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। নাকতলার বাড়িতে চলেছিল দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ পর্ব। প্রাক্তন শিক্ষামন্ত্রীর প্রিয় বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়া ও টালিগঞ্জের ফ্ল্যাটেও তল্লাশি চালায় ইডি। তার পর থেকে জেলই হয়েছে এক সময়ের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতার ঠিকানা। গত বছর নভেম্বর মাসে কলকাতা হাই কোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী সিবিআই মামলায় জামিনের আবেদন খারিজ করে দেন। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন  পার্থ। শীর্ষ আদালতের কাছে তিনি জামিনের আবেদন জানান। তার প্রেক্ষিতেই এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

ইডির পর নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই অভিযোগ আনে। দুটি মামলাই এখনও বিচারাধীন। বারবার জামিনের আবেদনও করেও পাচ্ছেন না পার্থ। কিন্তু তা মঞ্জুর হয়নি। পার্থের জামিনের আবেদন খারিজ করে তৃতীয় বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেছিলেন, ‘‘আইন অনুযায়ী জামিন নিয়ম আর জেল ব্যতিক্রম। তবুও বলতে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ। অযোগ্যেরা শিক্ষক হয়ে স্কুলে গেলে সমগ্র শিক্ষাব্যবস্থার সামগ্রিক অবনতি হয়। সততার সঙ্গে পরীক্ষা দিয়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’’

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা