শনিবার রাত থেকে শিয়ালদহ মেন শাখায় ৭ ঘন্টা পাওয়ার ব্লক থাকবে, বাতিল একাধিক ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব রেলের দমদম স্টেশনের মেইন শাখার দমদম স্টেশনের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। তার জন্য টানা সাত ঘন্টা পাওয়ার ব্লক(Power Block) থাকবে। এর দরুন শনিবার রাত বারোটা থেকে সোমবার সকাল ৭ টা পর্যন্ত শিয়ালদহ মেন শাখার একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেনের যাত্রা পথেরও পরিবর্তন ঘটানো হয়েছে। দুটি ডাউন লোকাল ট্রেন শিয়ালদহ স্টেশন পর্যন্ত যাবে না বলে জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে। এই পাওয়ার ব্লকের দরুন শনিবার যে ট্রেনগুলি বাতিল থাকছে সেগুলি হল শিয়ালদহ ডানকুনি লোকাল আপ ও ডাউন।

রবিবার বাতিল থাকছে শিয়ালদা- হাবড়া লোকাল আপ ও ডাউন, শিয়ালদহ – দত্তপুকুর লোকাল ডাউন, শিয়ালদহ- বনগাঁ লোকাল আপ ও ডাউন, শিয়ালদহ – বারাসত লোকাল আপ ও ডাউন, শিয়ালদহ – ডানকুনি লোকাল আপ ৩২২১১,৩২২১৩,৩২২১৫,৩২২১৭,৩২২১৯ও ডাউন ৩২২১২,৩২২১৪,৩২২১৬,৩২২১৮,৩২২২০ মত একাধিক ট্রেন। শনিবার বামন হাট শিয়ালদহ- উত্তরবঙ্গ এক্সপ্রেস হলদিবাড়ি- শিয়ালদহ – দার্জিলিং মেল এবং নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ পদাতিক এক্সপ্রেসকে ডানকুনি- দমদম জংশন যাত্রা পথের পরিবর্তে ব্যান্ডেল- নৈহাটি- দমদম জংশন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। শনিবার উত্তরবঙ্গ এক্সপ্রেস বেলঘড়িয়া স্টেশনে স্টপেজ দেবে। শনিবার পুরি – শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস সন্ধ্যে ৭:৪৫ এ পরিবর্তে সাড়ে তিন ঘন্টা দেরিতে রাত ১১ঃ১৫ এ ছাড়বে।

রক্ষণাবেক্ষণের এই কাজের জন্য ৩৩৮১২ বনগাঁ- শিয়ালদহ লোকাল শিয়ালদহর পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত যাবে। আপ লোকাল ট্রেন ৩৩৮১৩ ওই স্টেশন থেকে ছাড়বে এবং ৩৩৮১৪ বনগাঁ- শিয়ালদহ লোকাল শিয়ালদহর পরিবর্তে বারাসত(Barasat) স্টেশন পর্যন্ত যাবে। এর পাশাপাশি ডাউন বনগাঁ- শিয়ালদা লোকাল বারাসত স্টেশন থেকে বনগাঁ অভিমুখে রওনা দেবে। পূর্ব রেল কর্তৃপক্ষের দাবী ,রবিবার ছুটির দিন থাকায় একাধিক ট্রেন বাতিল হলেও নিত্যযাত্রী সংখ্যায় কম থাকায় বিশেষ অসুবিধা হবে না।

রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, দোকান খুলতেই মাথায় হাত ব্যবসায়ীদের

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর