নিত্যযাত্রীদের জন্য সুখবর, নির্দিষ্ট ট্রেনের জন্য নির্দিষ্ট প্লাটফর্ম চালু শিয়ালদহে

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়ালদহ শাখায় নির্দিষ্ট ট্রেনের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম করে দিচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষ। আর ডিসপ্লে বোর্ড দেখতে হবে না নির্দিষ্ট ট্রেন কোন প্লাটফর্মে(Platfrom) দিচ্ছে তা দেখার জন্য। অফিস টাইমে যাত্রীদের যাতে অসুবিধায় করতে না হয় তার জন্যই পূর্ব রেল কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। শিয়ালদা অত্যন্ত ব্যস্ততম একটি স্টেশন। প্রতিদিন ১৮ লক্ষ যাত্রী এই শিয়ালদহ স্টেশন(Sealdaha Station) দিয়ে কলকাতা এবং শহরতলী পরিবহনের জন্য যাতায়াত করে। রেলের তরফে জানানো হয়েছে প্রতিদিন শিয়ালদহর বিভিন্ন শাখায় করেন ৯১৫টি লোকাল ট্রেন যাতায়াত করে। সকালে এবং সন্ধ্যার সময় যাত্রীদের ভিড়ের কারণে স্টেশন চক্র এবং তার পার্শ্ববর্তী এলাকায় চলাচলে অসুবিধা দূর করতে নতুন উদ্যোগ নিল পূর্ব রেল।

নির্দিষ্ট ট্রেনের জন্য নির্দিষ্ট প্লাটফর্ম আগের থেকে ঠিক থাকলে যাত্রীদের ট্রেন ধরতে আর হুড়োহুড়ি করতে হবে না। পূর্ব রেলের(Eastern Rail) নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোন ট্রেন শিয়ালদহ কোন প্লাটফর্ম থেকে ছাড়বে তা জেনে নিন——

প্ল্যাটফর্ম ১ থেকে ৫—এই প্লাটফর্ম গুলি থেকে ছাড়বে কৃষ্ণনগর ,গেদে, শান্তিপুর, নৈহাটি ,কল্যাণী সীমান্ত ,রানাঘাট ও ব্যারাকপুরের ট্রেন।

প্ল্যাটফর্ম নাম্বার ৫ থেকে ৮– এই প্ল্যাটফর্মগুলি থেকে ছাড়বে ডানকুনি ও বারুইপাড়া যাওয়ার ট্রেন।

প্ল্যাটফর্ম নাম্বার ৬ থেকে ১০ এই প্লাটফর্মগুলি থেকে বনগাঁ বারাসত, হাবড়া ,দত্তপুকুর, গোবরডাঙ্গা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট ও মধ্যমগ্রাম লোকাল ট্রেন ছাড়বে।

প্ল্যাটফর্ম নাম্বার ১১ এবং ১৪ নম্বর থেকে মূলত দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন ছাড়বে।

প্ল্যাটফর্ম নাম্বার ১৫ থেকে ২১ নম্বর প্লাটফর্মে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ডহারবার , ক্যানিং এইসব শাখার ট্রেন গুলি যাতায়াত করবে। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল ট্রেন ধরতে শিয়ালদা স্টেশনের গেটে ঢুকে ছুটতে হয় অফিস-যাত্রীদের এরপর নজর রাখতে হয় ডিসপ্লে বোর্ডের ওপর। কারণ কোন ট্রেন কোন প্লাটফর্মে দিচ্ছে দেখার পর বা ঘোষণা হওয়ার পর এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতেই যাত্রীদের মধ্যে তুমুল ধাক্কাধাক্কি হয়। অফিস টাইমে শিয়ালদা স্টেশনে যাত্রীদের হুড়োহুড়ি শুরু হয়ে যায়, নির্দিষ্ট প্লাটফর্ম না থাকায় লোকাল ট্রেন ধরে গন্তব্যস্থলের দিকে যেতে। এবার সেই হুড়োহুড়ির পালা বন্ধ হবে এই নয়া সিদ্ধান্তের দরুন।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে