অশান্তি এড়াতে আরজি কর সংলগ্ন এলাকায় রবিবার থেকে ১৪৪ ধারা

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। আন্দোলনের আড়ালে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র ব্যর্থ করতে শনিবার রাতেই আরজি কর সংলগ্ন শ্যামবাজার ও বেলগাছিয়া চত্বরে ১৪৪ ধারা জারি করলেন  কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আগামিকাল রবিবার (১৮ অগস্ট) থেকে পরবর্তী ৭ দিনের জন্য ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাঁচ জনের বেশি জমায়েত, হাতে লাঠি কিংবা কোনও অস্ত্র নিয়ে ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সূত্রের খবর, রবিবার একাধিক ভুঁইফোঁড় সংগঠন আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানানোর নামে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে গোয়েন্দা সূত্রে এমন সতর্ক বার্তা পাওয়ার পরেই তড়িঘড়ি শ্যামবাজার ও বেলগাছিয়া চত্বরে ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার।

শনিবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আরজি কর হাসপাতালের পূর্ব দিকে থাকা বেলগাছিয়া রোড ও জে কে মিত্র রোডের সংযোগস্থল, পশ্চিম দিকে থাকা শ্যামবাজার পাঁচ মাথার মোড়, উত্তর দিকে থাকা বেলগাছিয়া থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে যাওয়ার ফুটপাত এবং দক্ষিণ দিকে থাকা শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বেলগাছিয়া রোডমুখী পায়ে চলা পথে ১৪৪ ধারা জারি থাকছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালের তরুণী চিকি‍ৎসককে খুনের ঘটনা জানাজানি হওয়ার পরেই প্রতিবাদ আন্দোলনের নামে কলকাতাজুড়ে অরাজকতা তৈরিতে নেমেছে জনগণ দ্বারা প্রত্যাখিত রাজনৈতিক দলগুলি। গত ১৪ অগস্ট ‘রাতের দখল’ কর্মসূচির মধ্যেই হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায় একদল দুষ্কতী। ওই দিন রাতে তথাকথিত আন্দোলনের নামে চলা মিছিলে সামিলছিলেন হামলাকারীরা। শাসকদলকে সাধারণ মানুষের কাছে ‘অ-জনপ্রিয়’ করে তুলতে হাসপাতালের জরুরি বিভাগে তাণ্ডব চালানো হয়। হামলাকারীদের হাতে আক্রান্ত হন মানিকতলা থানার ওসি দেবাশিস দত্ত-সহ একাধিক পুলিশ আধিকারিক। হামলাকারীদের হাতে লাল ও তেরঙ্গা পতাকা ছিল। ফের রাখিপূর্ণিমার আগের দিন নির্যাতিতা চিকিৎসকের হত্যার বিচার চাওয়ার নামে অশান্তি পাকানোর পরিকল্পনা জানতে পেরেছেন গোয়েন্দারা। ইতিমধ্যেই সিপিএম ও বিজেপির বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে চলা কথোপকথন পৌঁছেছে গোয়েন্দাদের হাতে। বড় ধরনের অশান্তির পরিকল্পনা জানতে পেরেই নড়েচড়ে বসেছেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়