রাজ্য বিধানসভায় নিরাপত্তার কড়া বেড়াজাল, বসছে ২২টি CCTV

রাজ্য বিধানসভা ভবনের নিরাপত্তা আরও আঁটসাঁট করতে অতিরিক্ত CCTV বসাচ্ছে কলকাতা পুলিশ। নিরাপত্তারক্ষীর সংখ্যাও বাড়ানো হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী সোমবার থেকে বসতে চলেছে রাজ্য বিধানসভার(West Bengal State Assembly) অধিবেশন। ঠিক তার আগে রাজ্যের এই আইনসভা ভবনের নিরাপত্তা আরও আঁটসাঁট(Tighten the Security) করতে অতিরিক্ত CCTV বসাচ্ছে কলকাতা পুলিশ(Kolkata Police)। লালবাজারের সূত্র জানিয়েছে, বিধানসভার বিভিন্ন কোণে বসানো হচ্ছে মোট ২২টি আধুনিক CCTV Camera। লোকসভা নির্বাচনের আগেই রাজ্য বিধানসভা ভবনের নিরাপত্তা আরও কড়াকড়ি করার ব‌্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। বিধানসভায় যাতে দর্শনার্থীদের নামে অযাচিত ব‌্যক্তিরা না প্রবেশ করতে পারে, তার জন‌্য নজরদারি বাড়ানোর ব‌্যাপারেই গুরুত্ব দেওয়া হয়। নজরদারি বাড়ানোর জন‌্যই লালবাজারের পুলিশকর্তারা বিধানসভায় অতিরিক্ত CCTV Cameraবসানোর সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ীই বিধানসভায় ২২টি CCTV Camera বসানো হচ্ছে।

লালবাজারের সূত্র জানিয়েছে, মূলত বাইরের লোকেরা যে জায়গাগুলি দিয়ে প্রবেশ করতে পারেন, সেগুলি সমীক্ষা করে দেখা হয়েছে। এ ছাড়াও বাইরে থেকে এসে যদি কেউ লুকিয়ে ভিতরে প্রবেশ করতে চায়, তা-ও যাতে পুলিশের নজরদারির মধ্যে আসে, সেই ব‌্যবস্থাও করা হয়েছে। বিধানসভা চত্ত্বরে যাতে কোনও VVIP অথবা VIP’র নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেদিকেও নজর রাখার জন‌্য CCTV’র ওপরই ভরসা করছেন লালবাজারের কর্তারা। লালবাজারের সূত্র জানিয়েছে, ২২টি আধুনিক 4MP Bullet Camera বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক‌্যামেরার ছবি অনেকটাই স্পষ্ট। ক‌্যামেরার সঙ্গে সঙ্গে তার আনুষঙ্গিক যন্ত্রও কেনা হচ্ছে। থাকছে Bullet Camera’র Camera Arm-ও। ভালভাবে নজরদারির জন‌্য দুটি ৩২ ইঞ্চির Monitor-ও কেনা হচ্ছে। যদি কোনও কারণে বিধানসভায় বিদ্যুৎ বিপর্যয়ও হয়, সেই ক্ষেত্রে যাতে CCTV বা Monitor’র কাজ বন্ধ না হয়, তার জন‌্য ৩০ মিনিট Backup’রও ব‌্যবস্থা থাকছে। পুরো ব‌্যবস্থার জন‌্য খরচ হচ্ছে প্রায় ২২ লক্ষ টাকা।  

পুলিশ জানিয়েছে, বিধানসভার নিরাপত্তা বৃদ্ধির জন‌্য CCTV Camera ছাড়াও নিরাপত্তারক্ষীর সংখ‌্যা বাড়ানোর জন‌্যও ব‌্যবস্থা নেওয়া হচ্ছে। গত ডিসেম্বর মাসে সিদ্ধান্তের পর থেকে বিধানসভায় দর্শনার্থীদের ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে। বাইরের কোনও দর্শনার্থী ভিতরে প্রবেশ করলেও ২ ঘণ্টার বেশি থাকার অনুমতি দেওয়া হয় না। এর বেশি থাকলে সেই ব‌্যক্তিকে পুলিশের প্রশ্নের মুখোমুখি হতে পারে। এমনকী, বিধানসভার সদস‌্য তথা বিধায়কদেরও নিজেদের গাড়িতে স্টিকার লাগিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। বিধায়কের সঙ্গে কেউ থাকলে তাঁকে হেঁটেই প্রবেশ করতে হচ্ছে। এবার অতিরিক্ত নিরাপত্তার জন‌্যই বসানো হচ্ছে CCTV-গুলি। ইতিমধ্যেই কোন কোন জায়গায় ক‌্যামেরা বসালে কার্যকর হতে পারে, তা নিয়ে সমীক্ষা হয়েছে। এবার CCTV Camera-গুলি কেনার পর সেগুলি বসানোর কাজ শুরু হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে রাজ্যের বিরোধী দল বিজেপির বিধায়কদের বিরুদ্ধে উঠেছিল বিধানসভা ভবন চত্বরে জাতীয় সঙ্গীত অবমাননা করার অভিযোগ। যদিও ভালো ফুটেজ না মেলায় সেই অভিযোগ আদালতে পেশ করা হলেও সেভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। এই সমস্যারও এবার সমাধান হতে চলেছে বলে অনেকে মনে করছেন।

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

দেশের জাতীয় পতাকার জন্মদিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ একাধিক এলাকায় পরপর বিস্ফোরণ

৫৪৫ শূন্যপদে নিয়োগ করছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্নাতক হলেই আবেদন করা যাবে

পরিবেশবান্ধব ও পকেট ফ্রেন্ডলি! ইথানলে চলা শীর্ষ ৫টি বাইক, যা কেনা হবে লাভজনক

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবমন্দির, স্থাপত্য আর লোককথার অনন্য মেলবন্ধন

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন