জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মরুভূমির বুকে এমন এক শহর আছে, যেখানে চোখ যত দূর যায়, তত দূর পর্যন্ত যেন নীলের সমুদ্র। বাড়ির পর বাড়ি, গলি, ছাদ, দেওয়াল সবই একই রংয়ে মোড়া। প্রথমবার সেখানে গেলে অনেকেরই মনে প্রশ্ন জাগে, গোটা শহরকে কেন এমন এক রংয়ে সাজানো হয়েছে? এর পিছনে কি শুধুই সৌন্দর্যের টান, নাকি লুকিয়ে রয়েছে বহু শতাব্দী পুরনো ইতিহাস।

থর মরুভূমি ও আরাবল্লী পর্বতমালার মাঝে অবস্থিত রাজস্থানের ঐতিহাসিক শহর যোধপুর। একসময় এটি ছিল প্রাচীন মারওয়াড় রাজ্যের রাজধানী। আজও শহরটির পুরনো অংশের অধিকাংশ বাড়ি নীল রংয়ে রাঙানো। সেই কারণেই যোধপুরের আর এক পরিচয় ‘ব্লু সিটি’ বা নীল শহর। এই নীল রংয়ের পিছনে রয়েছে একাধিক প্রচলিত ব্যাখ্যা। ইতিহাসবিদদের একাংশের মতে, একসময় শহরের বাড়িগুলিতে উইপোকার উপদ্রব ছিল ব্যাপক। কপার সালফেট, চুন ও অন্যান্য উপাদান মিশিয়ে তৈরি বিশেষ নীল রং দেওয়ালে ব্যবহার করলে কাঠামো অনেকটাই সুরক্ষিত থাকত। ফলে ঐতিহাসিক বাড়ি ও স্থাপত্য সংরক্ষণেও এই রং গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আরও একটি বাস্তব কারণ রয়েছে। মরু অঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। নীল রং সূর্যের তাপ ও আলো কিছুটা প্রতিফলিত করে, ফলে ঘরের ভিতর তুলনামূলক ঠান্ডা থাকে। তাই প্রখর গরমের সঙ্গে লড়াই করতেও এই রংকে কার্যকর বলে মনে করা হয়।

তবে স্থানীয় প্রবীণদের মধ্যে অন্য একটি বিশ্বাসও প্রচলিত। তাঁদের মতে, নীল রংয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে ভগবান শিবের স্মৃতি। সমুদ্র মন্থনের সময় বিশ্বকে রক্ষা করতে শিব বিষপান করেছিলেন, যার ফলে তাঁর কণ্ঠ নীল হয়ে যায়। সেই থেকেই অনেক পরিবার শুভ ও পবিত্রতার প্রতীক হিসেবে নিজেদের বাড়ি নীল রংয়ে রাঙাতে শুরু করে। ঠিক কোন কারণটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল, তা নিয়ে বিতর্ক থাকলেও একটি বিষয় নিয়ে কোনও দ্বিমত নেই,  যোধপুরের নীল রংয়ে মোড়া অলিগলি আজও পর্যটকদের মুগ্ধ করে। ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যের অনন্য মেলবন্ধনে এই শহর ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে।

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতের অন্ধকারে ২২ বছরের যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলপাথাড়ি কোপ, হাড়হিম ঘটনা দিল্লিতে

চেনা পদে বিরতি, এবার বাড়িতেই বানান স্পাইসি চিংড়ির আচার

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

ভোররাতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন শিশু-সহ ৮ জন

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ