চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলার ৪ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে বাদ দিয়েই EMT গঠন করে দিলেন শাহ

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: বছর ঘুরলেই, লোকসভা ভোট(General Election 2024)। এই প্রেক্ষাপটে বছর শেষের আগেই ফের বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা(J P Nadda)। এদিন প্রথমে জোড়াসাঁকোর বড়া শিখ সঙ্গত গুরুদ্বারে যান শাহ ও নাড্ডা। সেখান থেকে বেরিয়ে হাঁটার সময় খানিক জনসংযোগও সেরে নেন দুই বিজেপি নেতা। এরপর তাঁরা যান কালীঘাটে। সেখান থেকে নিউটাউনের হোটেলে ফিরে বঙ্গ বিজেপির(Bengal BJP) নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন শাহ ও নাড্ডা। বিকালে কলকাতার আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় নেতৃত্বের সঙ্গে আরও একটি বৈঠক সেরে রাতেই দিল্লি ফেরার বিমান ধরবেন দুই নেতা। কিন্তু এই সংক্ষিপ্ত সফরের মধ্যেই ২৪’র ভোটের জন্য বঙ্গ বিজেপির Election Management Team বা EMT গঠন করে দিলেন শাহ। লক্ষ্যণীয় ভাবে তাতে রাখা হয়নি বাংলা থেকে নির্বাচিত বিজেপির ৪ সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের।  

মঙ্গলবার গভীর রাতে কলকাতা এসে পৌঁছন শাহ। তাঁর সঙ্গে বাংলায় এসেছেন নাড্ডাও। নিউটাউনের একটি হোটেলে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। সেখানে Election Management Team গঠন করেছেন বিজেপির দুই শীর্ষনেতা। এই কমিটিতে বঙ্গ বিজেপির ১০ নেতার পাশাপাশি রয়েছেন ৫ জন কেন্দ্রীয় প্রতিনিধিও। প্রাথমকি রণকৌশল ও রাজ্যের কোন কোন আসনগুলিতে জোর দেওয়া হবে, তা ঠিক করবে এই Election Management Team। সূত্রে খবর, রাজ্য নেতাদের মধ্যে যারা এই কমিটিতে ঠাঁই পেয়েছেন তাঁরা হলেন – বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, জগন্নাথ চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পালের মতো নেতানেত্রীরা। জনপ্রতিনিধি না হয়েও কমিটিতে ঠাঁই পেয়েছেন রাহুল সিনহা, দীপক বর্মণের মতো রাজ্য নেতারা। এছাড়া যে ৫ জন কেন্দ্রীয় প্রতিনিধি এই কমিটিতে জায়গা পেয়েছেন তাঁরা হলেন আশা লাকড়া, মঙ্গল পাণ্ডে, সুনীল বনসল, অমিত মালব্য ও সতীশ ধন্ড।

তাৎপর্যপূর্ণভাবে এই বিশেষ টিম থেকে বাদ পড়েছেন রাজ্যের চার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কমিটিতে ঠাঁই হয়নি নিশীথ প্রামাণিক, জন বার্লা, সুভাষ সরকার ও শান্তনু ঠাকুরের। চিত্র তারকা মিঠুন চক্রবর্তী, মনোজ টিগ্গা, অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের মতো বিজেপি নেতাদের এই টিমে রাখা হয়নি। বেশ কয়েকদিন ধরে রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধে মুখ খুলে দলকে অস্বস্তিতে ফেলা অনুপম হাজরাকেও এই কমিটিতে রাখা হয়নি। এখন দেখার বিষয় এই কমিটি ২৪’র ভোটে বাংলা থেকে আদৌ কোনও আসন বার করতে পারে কিনা। কেননা বাংলার বুকে যে ভোটকুশলী সংস্থাকে বিজেপির তরফে নিয়োগ করা হয়েছে, তাঁরা ইতিমধ্যেই নাকি জানিয়ে দিয়েছে, বিজেপি ২৪’র ভোটে বাংলা থেকে ৫টি আসনও পাবে না। সেই অর্থে শাহ ও নাড্ডা যে Election Management Team গঠন করে দিয়ে যাচ্ছেন তা এখন কঠিন চ্যালেঞ্জের মুখে।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ